ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

‎সুনামগঞ্জের বিভিন্ন নদী বন্দরে শুল্ক আদায়ের নামে অতিরিক্ত চাঁদাবাজি'র প্রতিবাদে মানববন্ধন


সুনামগঞ্জ প্রতিনিধি photo সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২২-৯-২০২৬ দুপুর ১:৩৬

‎সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার বিভিন্ন নদ-নদীতে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত শুল্ক আদায়ের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। 
‎
‎আজ সোমবার সকালে উপজেলার লালপুর বাজারে শতাধিক ব্যবসাযী ও শ্রমিকদের উপস্থিতিতে এ কর্মসূচি পালিত হয়।
‎জামালগঞ্জ মিনি স্টোন ক্রাশার সমিতি’র সভাপতি হোসেন আহমদ লালের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক অমিরুল হক’র সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সমিতির সদস্য ও পাথর ব্যবসায়ী জসিম উদ্দিন, লোকমান হোসেন, কবির হোসেন, নবী নূর, আমিরুল হক, বাংলাদেশ কার্গো বাল্কহেড সমিতির সভাপতি হাবিবুর রহমান প্রমুখ।
‎
‎এ সময় বক্তারা বলেন, সরকারি নিয়ম অনুযায়ী মালামাল লোড-আনলোডের জন্য শুধু একবার প্রতি ঘনফুটে ৫০ পয়সা হারে শুল্ক আদায়ের কথা থাকলেও জামালগঞ্জের বিভিন্ন ঘাটে বিআইডব্লিউটিএ কর্তৃক লোড ও আনলোডে ২ টাকা ৮০ পয়সা করে মোট ৫ টাকা ৬০ পয়সা শুল্ক আদায় করা হচ্ছে। যা সম্পূর্ণ বেআইনী ও অবৈধ। এতে চরম লোকসানের মুখে পড়ে আমাদের ব্যবসা বানিজ্য বন্ধ হওয়ার উপক্রম হয়ে পড়েছে। এমন অবস্থায় হাজারো ব্যবসায়ী ও শ্রমিকদের কর্মসংস্থান ঠিকিয়ে রাখতে অতিরিক্ত শুল্ক আদায় অচিরেই বন্ধ করতে হবে।
‎
‎বক্তারা আরো বলেন, সুনামগঞ্জের সবগুলো নদী বন্দরে এমনিভাবে শুল্ক আদায়ের নামে নীরব চাদাবাজি চলছে। এগুলো বন্ধ করতে বর্তমান সরকার ও প্রশাসনকেও নজর দিতে হবে। তা না হলে ব্যবসায়ীরা যদি তাদের ব্যবসা বানিজ্য বন্ধ করতে বাধ্য হন। তাহলে হাজারো ব্যবসায়ী ও শ্রমিকদের না খেয়ে মরতে হবে।
‎
‎এ সময় বক্তারা হুশিয়ারি দিয়ে বলেন, গেজেটে যা আছে আমরা সেই অনুযায়ী শুল্ক পরিশোধ করতে চাই। এর বাইরে আমরা কোন অতিরিক্ত শুল্ক দিবো না।  দ্রুত সময়ের মধ্যে যদি এই চাঁদাবাজি বন্ধ না হয়, তাহলে আমরা ব্যবসায়ী ও শ্রমিকরাও চাঁদাবাজদের বিরুদ্ধে প্রয়োজনে যুদ্ধে নামবো। আমরা প্রয়োজনে ঘেরাও কর্মসূচি পালন করতে বাধ্য হবো।

এমএসএম / এমএসএম

ধামইরহাটে ‘গল্প বলা’ প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর খুলনায় সফর ২২ অক্টোবর

আদমদীঘিতে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর অবসরপ্রাপ্তদের ৭ম পূর্ণ মিলনী অনুষ্ঠিত

মুকসুদপুরের গেড়াখোলা কুমার নদীতে জমজমাট নৌকাবাইচ, হাজারো দর্শকের ঢল

লালমনিরহাটে দুর্গাপূজা ঘিরে ব্যাপক নিরাপত্তায় তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবি

পটিয়ায় এনসিপির ৮২ সদস্যের আহ্বায়ক কমিটি, নেতৃত্বে প্রকৌশলী-আইনজীবীসহ বিভিন্ন পেশার মানুষ

রায়গঞ্জে সম্প্রীতি রক্ষায় ইমামদের ভূমিকা নিয়ে আলোচনা অনুষ্ঠিত

মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের পাল্টাপাল্টি তথ্যে আটকে আছে কুড়িগ্রাম বালু গবেষণা কেন্দ্র

স্বেচ্ছাসেবকলীগ নেতার নির্দেশে জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল, থানায় মামলা

সাজেকে প্রথম দিনেই প্রবেশ করলো ৮০০ পর্যটক

নবীনগরে দুই বোনের নাম বাদ দিয়ে ওয়ারিশ সনদ, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে অর্থ লেনদেনের অভিযোগ

আইনশৃঙ্খলা রক্ষার মহান দায়িত্ব পুলিশের: এসপি মোল্লা আজাদ হোসেন

২২ দিনের নিষেধাজ্ঞা উপেক্ষিত, মনপুরার মেঘনায় অবাধে মা ইলিশ শিকার