মনপুরায় অধ্যক্ষ মহিউদ্দিনের ওপর হামলা: মামলা নিয়ে প্রশ্ন যুবদলের, তদন্তের দাবি
ভোলার মনপুরা উপজেলা মডেল মসজিদে মনোয়ারা বেগম মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ও মনপুরা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন আহমেদের ওপর হামলার অভিযোগের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মনপুরা উপজেলা যুবদল।
রোববার (২০ সেপ্টেম্বর) ঘটনার পর মঙ্গলবার ব্যাক্তিগত ফেইসবুকে এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান মনপুরা উপজেলা যুবদলের আহ্বায়ক মো. শামছুদ্দিন আহমেদ মোল্লা।
বিবৃতিতে তিনি লিখেন, উপজেলা মডেল মসজিদে মো. মহিউদ্দিন আহমেদের সঙ্গে কলেজের এক কর্মচারীর যে ঘটনা ঘটেছে এবং এর আগে ওই কর্মচারীর সঙ্গে তার যে বিরোধের ঘটনা ঘটেছিল দুটিই দুঃখজনক। তবে এ ঘটনায় মহিউদ্দিন আহমেদ মনপুরা থানায় যে মামলা করেছেন, তাতে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না এবং ঘটনার বিষয়ে অবগত নন এমন কয়েকজনকে জড়ানো হয়েছে বলে দাবি করেন তিনি।
যুবদলের আহ্বায়ক মামলাটিকে ‘মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে বিশেষভাবে মনপুরা উপজেলা যুবদলের সদস্যসচিব হাফেজ আব্দুর রহিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. কামাল উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মিজানুর রহমান এবং ওলামা দলের সাবেক সভাপতি মাওলানা মো. শিহাব উদ্দিনসহ মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।
একই সঙ্গে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের আইনের আওতায় এনে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
তবে এ বিষয়ে মামলার বাদী মো. মহিউদ্দিন আহমেদ কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
এমএসএম / এমএসএম
মেঘনা তীরের জল বিলাসসহ দুই হোটেল কার্যক্রম বন্ধের নির্দেশ
রাজারহাটে চাচার বিরুদ্ধে ভাতিজিকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার ১
কুড়িগ্রামে জিপিএ-৫ অনুষ্ঠান: শিক্ষার্থীদের মানবিক, সংবেদনশীল ও পরমতসহিষ্ণু মানুষ হইয়ার আহ্বান
গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন
ময়না তদন্তের জন্য কবর থেকে উত্তোলন হবে চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ
পরিত্যক্ত মরমি বাউল সাধক উকিল মুন্সীর স্মৃতিকেন্দ্র, চলছে না সাংস্কৃতিক কার্যক্রম
দাউদকান্দিতে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, নগদ ৪ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট
মনপুরায় অধ্যক্ষ মহিউদ্দিনের ওপর হামলা: মামলা নিয়ে প্রশ্ন যুবদলের, তদন্তের দাবি
সুনামগঞ্জের বিভিন্ন নদী বন্দরে শুল্ক আদায়ের নামে অতিরিক্ত চাঁদাবাজি'র প্রতিবাদে মানববন্ধন
রায়পুর সাব-রেজিস্ট্রি অফিসে সাব-রেজিস্ট্রার ও ঝাড়ুদার সোহেলের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
বেনাপোল সিঅ্যান্ডএফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদকের নামে মামলা
ফরেস্ট একাডেমী চট্টগ্রাম-পরিচালকের গাড়ীর ড্রাইভার আল আমিনের বেপরোয়া আচরণ