ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

কুড়িগ্রামে জিপিএ-৫ অনুষ্ঠান: শিক্ষার্থীদের মানবিক, সংবেদনশীল ও পরমতসহিষ্ণু মানুষ হইয়ার আহ্বান


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২২-৯-২০২৬ দুপুর ১:৫৩

উত্তরের জেলা কুড়িগ্রামে শরতের সকালে ঘাসের ডগায় জমেছে শিশির। নীল আকাশে সাদা মেঘের ভেলা, সঙ্গে হালকা শীতের আমেজ। যেন ঋতু বদলের আগাম বার্তা। এমন মায়াময় সকালে কুড়িগ্রাম পৌর অডিটোরিয়াম প্রাঙ্গণ কৃতী শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে। কারও চোখে স্বপ্ন, কারও মুখে সাফল্যের উচ্ছ্বাস।

আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকেই কুড়িগ্রামে শুরু হয়েছে ‘শিখো-প্রথম আলো জিপিএ-৫ কৃতী সংবর্ধনা’। দূরদূরান্ত থেকে আসা জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে অডিটোরিয়াম জুড়ে তৈরি হয় উৎসবের আবহ। সকাল ১০টায় বন্ধুসভার বন্ধুদের পরিবেশনায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় মূল মঞ্চের আয়োজন।

কুড়িগ্রাম বন্ধুসভার বন্ধু কল্লোল রায়ের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন প্রথম আলো কুড়িগ্রাম প্রতিনিধি জাহানুর রহমান। কৃতী শিক্ষার্থীদের অনুপ্রেরণা দিতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহঃ রাশেদুল ইসলাম, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ, প্রথম আলোর সাবেক নিজস্ব প্রতিবেদক আরিফুল হক ও সফি খান।

উলিপুরের সাতদরগা থেকে নাতনি শামসুন্নাহার জামান সাম্যকে নিয়ে অনুষ্ঠানে এসেছেন নানা মহুবর রহমান। থেতরাই বালিকা উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পাওয়া শামসুন্নাহার এবারে উলিপুর সরকারি কলেজে ভর্তি হয়েছে।

শামসুন্নাহার জামান সাম্য বলে, ‘এসএসসি ফলাফল প্রকাশের আগেই রেজিস্ট্রেশন করে ফেলেছি। শিখোর বিজ্ঞাপন দেখেই ফলাফলের আগে রেজিস্ট্রেশন করেছি। আমার বিশ্বাস ছিল, আমি জিপিএ-৫ পাব। সকাল সাতটায় না খেয়েই অটোরিকশায় করে আসতে হয়েছে। সকাল থেকেই টেনশনে ছিলাম, এখানে এসে ভালো লাগছে।’

প্রথম আলোর সঙ্গে নিজের পারিবারিক স্মৃতির কথাও বলে সাম্য। সে বলে, ‘ছোটবেলা থেকে দেখতাম দাদু প্রথম আলো পড়তেন। সেই প্রথম আলোর সংবর্ধনায় আসলাম। দাদু বলতেন, যা কিছু ভালো, তার সঙ্গে প্রথম আলো। আজকের আমার সাফল্য দাদুকে দেখাতে পারলে ভালো লাগত। দাদু নেই। আজ দাদু বেঁচে থাকলে খুব খুশি হতেন। তাই নানাকে সঙ্গে নিয়ে এসেছি।’

অনুষ্ঠানে শিক্ষার্থীদের শুধু পরীক্ষার ফলাফলে আটকে না থেকে নিজেদের মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান প্রথম আলোর সাবেক নিজস্ব প্রতিবেদক আরিফুল হক রুজু।

তিনি বলেন, ‘শিক্ষার্থীদের দুটি বাড়ি। একটি নিজের বাড়ি, অন্যটি বিদ্যালয়। সেই বিদ্যালয়ের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। তোমাদের এই জিপিএ-৫ পেয়েই থেমে গেলে হবে না। তোমরা আলোর পথযাত্রী। তোমরা এখানে থেমো না। এখানে থেমে গেলে আগামী দিনে যেমন তোমার ভবিষ্যৎ দাঁড়াবে না, তেমনি আগামীর বাংলাদেশও হবে না।’

শিক্ষার্থীদের মাদক, মুখস্থ ও মিথ্যা এই তিন ‘ম’কে না বলার শপথ করান প্রথম আলোর সাবেক নিজস্ব প্রতিবেদক সফি খান।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ শিক্ষার্থীদের জীবনে সংবেদনশীলতা ও পরমতসহিষ্ণুতার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, ‘তোমরা জীবনে দুটি কথা মাথায় রাখবে সংবেদনশীলতা ও পরমতসহিষ্ণুতা। আমরা যখন আমাদের চিন্তা, চেতনা ও বিবেক দিয়ে ভেবে বলি যে আমার মতটি সঠিক, তেমনি অন্য একজনও তাঁর চিন্তা, চেতনা ও বিবেক দিয়ে তাঁর মত প্রকাশ করেন। আমাদের সেই মতকে গুরুত্ব দিতে হবে।’

অন্যের মত নিজের চিন্তা ও চেতনার সঙ্গে না মিললেও তা মেনে নেওয়ার মানসিকতা তৈরির আহ্বান জানিয়ে তিনি বলেন, একজনের নিজস্ব মত প্রকাশের কারণে তাকে শত্রু জ্ঞান করে তাঁর ওপর হামলা করা বা তাঁর নামে মামলা করার চিন্তা থেকে দূরে থাকবে। অন্যের প্রতি সংবেদনশীল হবে। আমরা তোমাদের কাছে সংবেদনশীল ও পরমতসহিষ্ণু বাংলাদেশ চাই।

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, ‘তোমরা জিপিএ-৫ পেয়ে এখানে এসেছ। তোমাদের মতো মেধাবীরা একদিন এ দেশের হাল ধরবে। আগামী দিনে অনেক বড় চ্যালেঞ্জ। তোমাদের সেই চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। চলার পথে অনেক বাধা, সেই বাধা পেরিয়ে সফলতার পথে যেতে হবে। তোমাদের থেমে গেলে হবে না।’

প্রথম আলোর আয়োজনে এবং শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় সারা দেশের ৬৪ জেলায় ২০২৬ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হচ্ছে। কুড়িগ্রামের আয়োজনে কৃতী সংবর্ধনার পাশাপাশি অতিথিদের অনুপ্রেরণামূলক বক্তব্য ও কৃতী শিক্ষার্থীরা অনুভূতি প্রকাশ করেন। এছাড়াও সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করে কুড়িগ্রামের গানের দল 'ভ্রমর'।

আয়োজনটি পাওয়ার্ড বাই বিকাশ এবং সহযোগিতায় থাকছে কনকর্ড গ্রুপ, ফ্রেশ, সেভয় আইসক্রিম, কনকা গ্রী, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, কোয়ালিটি গ্রুপ, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, জিংক বি, অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ শাখা ক্যাম্পাস, আম্বার আইটি লিমিটেড, এটিএন বাংলা ও প্রথম আলো বন্ধুসভা।

অনুষ্ঠানে কুইজ বিজয়ী ১০ জনকে কিশোর আলো ও বিজ্ঞান চিন্তা ম্যাগাজিন এবং বই পুরস্কার দেওয়া হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে সমাপনী বক্তব্য দেন কুড়িগ্রাম বন্ধুসভার সাধারণ সম্পাদক সুরাইয়া শিমু।

এমএসএম / এমএসএম

ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে

সারের দাবিতে কুড়িগ্রামে কৃষকদের সড়ক অবরোধ

টেন্ডারের বছর পেরোল, তবু শেষ হয়নি সড়কের কাজ—গর্তে দুর্ভোগ রায়গঞ্জবাসীর

রাজারহাটে চাচার বিরুদ্ধে ভাতিজিকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, গ্রেপ্তার ১

কাপ্তাইয়ের পাহাড়ে জুমের সোনালি উৎসব: ঐতিহ্য ও টিকে থাকার লড়াই

মেঘনা তীরের জল বিলাসসহ দুই হোটেল কার্যক্রম বন্ধের নির্দেশ

রাজারহাটে চাচার বিরুদ্ধে ভাতিজিকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার ১

কুড়িগ্রামে জিপিএ-৫ অনুষ্ঠান: শিক্ষার্থীদের মানবিক, সংবেদনশীল ও পরমতসহিষ্ণু মানুষ হইয়ার আহ্বান

গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন

ময়না তদন্তের জন্য কবর থেকে উত্তোলন হবে চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ

পরিত্যক্ত মরমি বাউল সাধক উকিল মুন্সীর স্মৃতিকেন্দ্র, চলছে না সাংস্কৃতিক কার্যক্রম

দাউদকান্দিতে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, নগদ ৪ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট

মনপুরায় অধ্যক্ষ মহিউদ্দিনের ওপর হামলা: মামলা নিয়ে প্রশ্ন যুবদলের, তদন্তের দাবি