রাজারহাটে চাচার বিরুদ্ধে ভাতিজিকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার ১
কুড়িগ্রামের রাজারহাটে আপন চাচার বিরুদ্ধে ভাতিজিকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নুরজামাল (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের খিতাবখাঁ জমিদারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার দুপুরে ওই গ্রামের আবুল হোসেনের মেয়ে আর্জিনা খাতুন (২০) বাড়ির রান্নাঘরে দৈনন্দিন কাজ করছিলেন। এ সময় বাড়ি ফাঁকা থাকার সুযোগে তার আপন চাচা নুরজামাল (৬০), পিতা মৃত আব্দুল হালিম মুন্সি, রান্নাঘরে প্রবেশ করেন। একপর্যায়ে তিনি আর্জিনা খাতুনের শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে।
এ সময় আর্জিনা খাতুন আত্মরক্ষার্থে চিৎকার-চেঁচামেচি করলে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরে বিষয়টি রাজারহাট থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত নুরজামালকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
এ ঘটনায় আর্জিনা খাতুন নিজে বাদী হয়ে রাজারহাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি এজাহার দায়ের করেন। পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যক্তি অভিযোগের সত্যতা স্বীকার করেছেন বলে উল্লেখ করা হয়েছে।
রাজারহাট থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আতিকুল ইসলাম বলেন, আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে। খুব শিগগিরই তাকে আদালতে পাঠানো হবে।
এমএসএম / এমএসএম
ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে
সারের দাবিতে কুড়িগ্রামে কৃষকদের সড়ক অবরোধ
টেন্ডারের বছর পেরোল, তবু শেষ হয়নি সড়কের কাজ—গর্তে দুর্ভোগ রায়গঞ্জবাসীর
রাজারহাটে চাচার বিরুদ্ধে ভাতিজিকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, গ্রেপ্তার ১
কাপ্তাইয়ের পাহাড়ে জুমের সোনালি উৎসব: ঐতিহ্য ও টিকে থাকার লড়াই
মেঘনা তীরের জল বিলাসসহ দুই হোটেল কার্যক্রম বন্ধের নির্দেশ
রাজারহাটে চাচার বিরুদ্ধে ভাতিজিকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার ১
কুড়িগ্রামে জিপিএ-৫ অনুষ্ঠান: শিক্ষার্থীদের মানবিক, সংবেদনশীল ও পরমতসহিষ্ণু মানুষ হইয়ার আহ্বান
গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন
ময়না তদন্তের জন্য কবর থেকে উত্তোলন হবে চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ
পরিত্যক্ত মরমি বাউল সাধক উকিল মুন্সীর স্মৃতিকেন্দ্র, চলছে না সাংস্কৃতিক কার্যক্রম
দাউদকান্দিতে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, নগদ ৪ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট