বকশীগঞ্জে সাংবাদিক হিলারীর বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন
জামালপুরের বকশীগঞ্জে দৈনিক মানবকণ্ঠের উপজেলা প্রতিনিধি ও বকশীগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন হিলারীর বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদের সামনে বকশীগঞ্জের সাংবাদিক সমাজ ও সর্বস্তরের জনগণের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন জাতীয়, আঞ্চলিক ও অনলাইন সংবাদমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আবুল কাশেম কাশি উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাংবাদিক হিলারীকে হয়রানি করতে মামলাটি দায়ের করেছেন। তারা মামলাটি প্রত্যাহারের দাবি জানান। একই সঙ্গে সাংবাদিকদের স্বাধীনভাবে দায়িত্ব পালনে বাধা সৃষ্টি বা হয়রানি করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
সাংবাদিক হিলারীর পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, একটি রাস্তার জমি নিয়ে বিরোধের জেরে তাকে মামলায় আসামি করা হয়েছে। যদিও সংশ্লিষ্ট সম্পত্তির সঙ্গে তার সম্পৃক্ততা নেই বলে দাবি করেন তারা।
মানববন্ধনে দৈনিক ইত্তেফাকের শাহীন আল আমিন, কালের কণ্ঠের আব্দুল লতিফ লায়ন, সমকালের মাসুদুল হাসান, আরটিভির জিএম ফাতিউল হাফিজ বাবু, প্রতিদিনের কাগজের মনিরুজ্জামান লিমন, আজকের পত্রিকার রাশেদুল ইসলাম রনি, সকালের সময় পত্রিকার জেলা প্রতিনিধি জামিল আহমেদ,ইনকিলাবের এমদাদুল হক লালন, নয়া দিগন্তের আল মুজাহিদ বাবু সহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
ধামরাইয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি ৩ লাখ টাকা
জুলাই গণঅভ্যুত্থানে হামলার অভিযোগে পটিয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার
জয়পুরহাটে বিআরটএ'র উদ্যোগে নিরাপদ সড়ক বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম
নেত্রকোণার কেন্দুয়ায় প্রতিপক্ষের হামলায় প্রবাসী নিহত, স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা
ময়মনসিংহে বিশ্ব মান দিবস পালিত
তুরাগে ৬,১০০ পিস ট্যাপেনটাডল ও বিয়ার-গাঁজাসহ ২ নারীসহ গ্রেপ্তার ৪
বারহাট্টায় মিথ্যা ধর্ষণ মামলা দিয়ে এক ব্যক্তিকে কারাভোগ করানোর অভিযোগে নারীর কারাদণ্ড
পটুয়াখালীর রাঙ্গাবালিতে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেইঃ নির্বাচন কমিশনার সানাউল্লাহ
হাটহাজারী পৌরসভার ৭নং ওয়ার্ডের আর্দশ গ্রামে মন্দীরের সড়কটি যেন দেখার কেউ নাই
নাজিরপুরে সার জব্দের অভিযানের পর কৃষি কর্মকর্তাকে মারধরের অভিযোগ
মিরসরাইয়ে নুরুল আমিন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
মনপুরায় হামে আক্রান্ত আট বছরের শিশু আছিয়ার মৃত্যু, পরিবারে শোকের মাতম
Link Copied