কোনাবাড়ীতে বিল্ডিং কোড অমান্য করে রাস্তা দখল করে ভবন নির্মাণের অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এশরার নগর হাউজিং সোসাইটি এলাকায় বিল্ডিং কোড অমান্য করে চলাচলের প্রধান রাস্তা দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে মো. নুরুল ইসলাম নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিকার চেয়ে গাজীপুর সিটি করপোরেশনের অঞ্চল-৭-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।
অভিযোগে বলা হয়, মহানগরীর ৮ নম্বর ওয়ার্ডের এশরার নগর হাউজিং সোসাইটির ১ নম্বর মেইন রাস্তার পাশে হোল্ডিং নং-১০৩৭-এর মালিক নুরুল ইসলাম নিয়মনীতির তোয়াক্কা না করে ঝুঁকিপূর্ণভাবে ভবন নির্মাণ করছেন। তিনি নিচতলার কাজেই ১ নম্বর প্রধান রাস্তার প্রায় দুই ফুট দখল করে নেন। পরবর্তীতে দ্বিতীয় তলার ছাদ থেকে আরও তিন ফুট বাড়িয়ে মোট পাঁচ ফুট রাস্তার ওপর বর্ধিত অংশ নির্মাণ করেছেন। এর ফলে গুরুত্বপূর্ণ ও জনবহুল এই সড়কটি অত্যন্ত সংকীর্ণ হয়ে পড়েছে, যার কারণে মালবাহী যানবাহন এমনকি জরুরি সেবার ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশের সুযোগ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। জনস্বার্থে অবিলম্বে একজন সার্ভেয়ার পাঠিয়ে সঠিক সীমানা নির্ধারণপূর্বক দখলকৃত সড়কটি অবমুক্ত করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
এ বিষয়ে অভিযুক্ত ভবন মালিক নুরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি নিজের ক্রয়কৃত জায়গার ওপরই সীমানা প্রাচীর ও ভবন নির্মাণ করছেন এবং রাস্তার জায়গা ছেড়ে দিয়েই কাজ করা হয়েছে। একটি স্বার্থান্বেষী মহল তাঁর নির্মাণকাজে বাধা সৃষ্টি করতে মিথ্যা অভিযোগ তুলেছে বলে দাবি করেন তিনি।
অন্যদিকে গাজীপুর সিটি করপোরেশনের অঞ্চল-৭-এর উপ-সহকারী প্রকৌশলী মো. তারেক হাসান জানান, সিটি করপোরেশনের রাস্তায় কোনো ধরনের দেয়াল বা অবকাঠামো নির্মাণ করার সুযোগ নেই। অভিযোগ পাওয়ার পর সত্যতা যাচাইয়ের জন্য একজন কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্তে অনিয়ম প্রমাণিত হলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের
ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছেলে বাশারের পাশে দাড়ানোর আকূতি এক মায়ের
বাঘা-রাজশাহী রুটে বাসভাড়া ১০ টাকা বৃদ্ধি
দৌলতপুরে ইউপি সদস্যের মাদক সেবনের ভিডিও ভাইরাল
ভেড়ামারায় কথিত মাদক ব্যবসায়ী সবুজের বিরুদ্ধে ফের মাদক বেচাকেনার অভিযোগ
গুরুদাসপুরের নাজিরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি গ্রেফতার
কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের
ভূরুঙ্গামারীতে ১১ ফুট উচ্চতার গাঁজা গাছ উদ্ধার
দুমকিতে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে চা দোকানি আটক, সংবাদ প্রকাশে কথিত বিএনপি নেতা রাজিবের বাধা
নতুন কুঁড়ি স্পোর্টস রেজিস্ট্রেশনে জেলায় সেরা হাতিয়া: জাতীয় পর্যায়ে শীর্ষ ১৫-তে অবস্থান
কাউনিয়ায় অনিয়মের সংবাদ প্রকাশ করায় ৪ সাংবাদিকের বিরুদ্ধে প্রধান শিক্ষিকার জিডি
কাউনিয়ার আমনখেতে বাম্পার ফলনের আশা, কৃষকের দুশ্চিন্তা পোকার আক্রমণ নিয়ে