ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

রায়গঞ্জে পাঁচ পিস ইয়াবাসহ কথিত মানবাধিকারকর্মী ও কবিরাজ গ্রেপ্তার


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ২২-৯-২০২৬ দুপুর ৩:৩৬

সিরাজগঞ্জের রায়গঞ্জে পাঁচ পিস ইয়াবাসহ মো. বুলবুল আহম্মেদ খান (৪২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ বলছে, তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।

বুলবুল আহম্মেদ খান রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমলিয়া কানাইপাড়া গ্রামের মৃত কফিল উদ্দিন খানের ছেলে। বর্তমানে তিনি রায়গঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের গুনগাতী এলাকায় বসবাস করেন।

পুলিশের ভাষ্য, গত ২১ সেপ্টেম্বর রায়গঞ্জ থানায় দায়ের করা একটি মাদক মামলায় বুলবুলকে আসামি করা হয়। ওই মামলায় তাঁর কাছ থেকে পাঁচ পিস ইয়াবা উদ্ধারের কথা বলা হয়েছে। পরদিন অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁকে আদালতে পাঠানো হয়।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, বুলবুল নিজেকে মানবাধিকারকর্মী ও কবিরাজ হিসেবে পরিচয় দেন। রায়গঞ্জ পৌরসভার বাগানবাড়ি এলাকায় ‘নাটোরের বনলতা ভেষজ ভান্ডার’ নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করেন তিনি। সেখানে বিভিন্ন রোগের চিকিৎসা দেওয়ার পাশাপাশি তান্ত্রিক বিদ্যার মাধ্যমে চিকিৎসা দেওয়ার দাবিও করেন বলে স্থানীয়রা জানান।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, মাদক মামলায় গ্রেপ্তার বুলবুল আহম্মেদ খানকে আদালতে পাঠানো হয়েছে। মামলাটি আইনগত প্রক্রিয়ায় রয়েছে।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ