ঢাকা শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি শ্রমিক ফেডারেশনের


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ২২-৯-২০২৬ দুপুর ৩:৩৭

সকল ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বৃদ্ধির সিদ্ধান্তে গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন।

এক যৌথ বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কবির আহমদ ও সাধারণ সম্পাদক মো: সেলিম পাটওয়ারী বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির এই সিদ্ধান্ত পরিবহন শ্রমিক, মালিক ও সাধারণ যাত্রীদের ওপর বাড়তি অর্থনৈতিক চাপ সৃষ্টি করবে। এমনিতেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে শ্রমজীবী মানুষ কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন। এর মধ্যে জ্বালানির দাম বাড়ানো জনদুর্ভোগকে আরও তীব্র করবে।

নেতৃবৃন্দ বলেন, পরিবহন খাত দেশের অর্থনীতি ও জনজীবনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। ডিজেল, পেট্রোল, অকটেন ও কেরোসিনের মূল্যবৃদ্ধির ফলে যানবাহন পরিচালন ব্যয় বাড়বে, পরিবহন শ্রমিকদের ওপর অতিরিক্ত চাপ তৈরি হবে এবং সাধারণ মানুষের যাতায়াত ব্যয় বৃদ্ধির আশঙ্কা দেখা দেবে। একই সঙ্গে পণ্য পরিবহন ব্যয় বাড়লে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজারেও এর বিরূপ প্রভাব পড়তে পারে।

তারা আরও বলেন, পরিবহন শ্রমিকরা দেশের যোগাযোগব্যবস্থা সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও তাদের ন্যায্য মজুরি, কর্মনিরাপত্তা ও জীবনযাত্রার মান নিশ্চিত করার ক্ষেত্রে এখনও নানা সমস্যা বিদ্যমান। এই বাস্তবতায় জ্বালানি তেলের দাম একযোগে বাড়ানোর সিদ্ধান্ত শ্রমিকদের দুর্ভোগ আরও বাড়িয়ে দেবে।

বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার অথবা পুনর্বিবেচনা করতে হবে। পাশাপাশি পরিবহন শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ, যাত্রীদের ওপর অতিরিক্ত ভাড়া চাপিয়ে না দেওয়া, জ্বালানি বাজারে স্থিতিশীলতা বজায় রাখা এবং পরিবহন খাতের সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

নেতৃবৃন্দ বলেন, জনস্বার্থ ও শ্রমিকদের অধিকার বিবেচনায় নিয়ে জ্বালানি নীতিতে দায়িত্বশীল, ন্যায়সংগত ও জনবান্ধব সিদ্ধান্ত গ্রহণ করা জরুরি। সরকারের প্রতি তারা অবিলম্বে কার্যকর উদ্যোগ গ্রহণের জোর দাবি জানান।

এমএসএম / এমএসএম

ইনানীতে রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

ভারতে পড়ে থাকা গুলিবিদ্ধ কানাইঘাটের খালেদের মরদেহ উদ্ধার

সিংড়ায় অনলাইন জুয়ার ফাঁদে নিঃস্ব হচ্ছেন মানুষ, বাড়ছে অপরাধ

নাচোলে দুর্গাপূজা উপলক্ষে ১০০ অসহায় নারীর মাঝে শাড়ি বিতরণ করেন এমপি ড. মিজানুর রহমান

উলিপুরে তবকপুর বাজার আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

তজুমদ্দিনে ইউএনও নেতৃত্বে বাজারে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

রায়গঞ্জে বাড়ির উঠানে রাখা সিএনজি চালিত অটোরিকশায় আগুন

পাহাড়ের শান্তি সম্প্রীতির শারদীয় দুর্গাৎসবে পাশে আছি আমরা

ইতালি পাঠানোর নামে তিন তরুণ নিখোঁজ: ১ কোটি ৪ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা

শারদীয় দুর্গাপূজা, প্রবারণা পূর্ণিমা ও চীবর দানে নিশ্চিদ্র নিরাপত্তার আশ্বাস পার্বত্য প্রতিমন্ত্রীর

বাঘায় ৪৭ বোতল ESkuf সহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

কুমিল্লার সীমান্ত এলাকায় ১৭৬টি পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবি

নেত্রকোণায় সাংবাদিক আলিফ ফকির হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন