ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

ত্রিশালে সোয়া দুই কোটি টাকার সড়কের কার্পেটিংয়ে অনিয়ম, হাত দিলেই উঠছে পিচ


ত্রিশাল প্রতিনিধি  photo ত্রিশাল প্রতিনিধি
প্রকাশিত: ২২-৯-২০২৬ দুপুর ৩:৪০

ময়মনসিংহের ত্রিশালে প্রায় ২ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে গ্রামীণ সড়কের সংস্কার কাজে চরম অনিয়মের অভিযোগ উঠেছে। সদ্য কার্পেটিং শেষ হওয়া সড়কে হাত কিংবা পায়ের সামান্য ঘষাতেই উঠে আসছে পিচের পুরো আস্তরণ। কাজ সম্পন্নের মাত্র এক দিনের মাথায় এমন বেহাল দশা দেখে স্থানীয় বাসিন্দাদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ২০২৩-২৪ অর্থবছরের গ্রামীণ সড়ক প্রকল্পের আওতায় উপজেলার বালিপাড়া ইউনিয়নের ধলা খানবাড়ী তিন রাস্তার মোড় থেকে শুরু হওয়া ২ হাজার ৩৯৮ মিটার দীর্ঘ সড়কটির সংস্কার কাজ বাস্তবায়ন করছে মেসার্স বাপ্পি এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। সম্প্রতি প্রতিষ্ঠানটি সড়কটির প্রায় এক হাজার মিটার অংশে কার্পেটিং সম্পন্ন করে। স্থানীয়দের অভিযোগ, উপযুক্ত সাব-বেইস তৈরি না করে এবং ইট-বালু-পাথরের প্রয়োজনীয় স্তর ও রোলার কম্প্যাকশন ছাড়াই যেনতেনভাবে বৃষ্টির মধ্যে কার্পেটিং করা হয়েছে। ফলে বিটুমিনের সঙ্গে নিচের স্তরের বন্ধন তৈরি না হওয়ায় সামান্য চাপে কার্পেটিং আলগা হয়ে যাচ্ছে।

স্থানীয় বাসিন্দা আতাহারুল ইসলাম ও মো. এখলাস আলী ক্ষোভ প্রকাশ করে জানান, কাজ চলার সময়েই তাঁরা নিম্নমানের উপকরণের প্রতিবাদ জানিয়েছিলেন। কিন্তু সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তাদের অনুপস্থিতি এবং নজরদারির অভাবেই বৃষ্টির মধ্যে ঠিকাদার মনগড়াভাবে কাজ শেষ করেন। পরবর্তীতে স্থানীয়রা সামাজিক যোগাযোগমাধ্যমে সড়কের এই চিত্র সরাসরি তুলে ধরলে বিষয়টি প্রশাসনের নজরে আসে এবং উপজেলা প্রকৌশল দপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. রোকন আল ইবনে মাহাদী ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে জানতে চাইলে ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. মাজহারুল ইসলাম দায় এড়িয়ে বলেন, তিনি নিয়ম মেনেই কাজ করেছেন এবং কার্পেটিং উঠে যাওয়ার বিষয়ে কিছু জানার থাকলে প্রকৌশলীর সঙ্গে কথা বলার পরামর্শ দেন। অন্যদিকে ত্রিশাল উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. যুবায়েত হোসেন জানান, সড়কের অনিয়মের বিষয়টি তিনি জেনেছেন এবং সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। এদিকে শুধু দায়সারা মেরামত নয়, বরং পুরো প্রকল্পের কারিগরি পরীক্ষা ও ব্যবহৃত সামগ্রীর গুণগত মান যাচাই করে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ক্ষুব্ধ এলাকাবাসী।

এমএসএম / এমএসএম

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের

ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছেলে বাশারের পাশে দাড়ানোর আকূতি এক মায়ের

বাঘা-রাজশাহী রুটে বাসভাড়া ১০ টাকা বৃদ্ধি

দৌলতপুরে ইউপি সদস্যের মাদক সেবনের ভিডিও ভাইরাল

ভেড়ামারায় কথিত মাদক ব্যবসায়ী সবুজের বিরুদ্ধে ফের মাদক বেচাকেনার অভিযোগ

গুরুদাসপুরের নাজিরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি গ্রেফতার

কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের

ভূরুঙ্গামারীতে ১১ ফুট উচ্চতার গাঁজা গাছ উদ্ধার

দুমকিতে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে চা দোকানি আটক, সংবাদ প্রকাশে কথিত বিএনপি নেতা রাজিবের বাধা

নতুন কুঁড়ি স্পোর্টস রেজিস্ট্রেশনে জেলায় সেরা হাতিয়া: জাতীয় পর্যায়ে শীর্ষ ১৫-তে অবস্থান

কাউনিয়ায় অনিয়মের সংবাদ প্রকাশ করায় ৪ সাংবাদিকের বিরুদ্ধে প্রধান শিক্ষিকার জিডি

কাউনিয়ার আমনখেতে বাম্পার ফলনের আশা, কৃষকের দুশ্চিন্তা পোকার আক্রমণ নিয়ে

রৌমারীতে ৭দিন পর নৈষ্য প্রহরীর বিরুদ্ধে অভিযোগ দিলেন প্রধান শিক্ষক