ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

গাছকাটা সহ নানা অনিয়ম ঢাকতে

রৌমারীতে ৭দিন পর নৈষ্য প্রহরীর বিরুদ্ধে অভিযোগ দিলেন প্রধান শিক্ষক


রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি photo রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ২২-৯-২০২৬ দুপুর ৩:৪৪

গাছ কাটাসহ মাঠ ভরাট প্রকল্পের অর্থ, ক্ষুদ্র মেরামত, মাঠে খেলার সরঞ্জাম স্থাপন ও অবৈধভাবে গাছ বিক্রি করে অর্থ আত্মসাত সহ নানা অনিয়ম ঢাকতে সাতদিন পর দপ্তরি কাম প্রহরীর বিরুদ্ধে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও রৌমারী থানা বরাবর অভিযোগ দায়ের করেছেন প্রধান শিক্ষক মোছা. রাবেয়া খাতুন সোনালী। তবে প্রহরীকে চাকুরিচ্যুতসহ বিভিন্ন ভাবে হুমকি-ধাককি দেওয়ারও অভিযোগ উঠে। এনিয়ে এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনার ঝড় উঠেছে। ঘটনাটি কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার নতুনবন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। 
অভিযোগ সূত্রে জানা গেছে, গত শক্রবার (১১ সেপ্টেম্বর) বিদ্যালয়ের ৩টি ইউক্লিপটার, ১টি মেহগণি ও ২টি জাম গাছ বিক্রি করার অভিযোগ উঠে। অভিযোগের ভিত্তিতে সাংবাদিকরা সরেজমিনে গিয়ে দেখতে পায় ৬ টি গাছ কর্তন করে সেখান থেকে গাছের গুড়িগুলো সরিয়ে নেওয়া হয়েছে। গাছ কর্তনসহ নানা অভিযোগ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক ও বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় ঢালাও ভাবে সংবাদ প্রকাশ হলে প্রধান শিক্ষক নড়েচড়ে বসেন। পরে নিজের অনিয়ম দূর্নীতি ঢাকতে ঘটনার ৭দিন পর থানাসহ বিভিন্ন দপ্তরে উক্ত বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশ্য প্রহরী মো. রাশেদুজ্জামন রিপনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন প্রধান শিক্ষক।
অভিযুক্ত রাশেদুজ্জামান রিপন জানান, প্রধান শিক্ষক গাছগুলো কর্তনের হুকুম দিলে তারা কেটে নিয়ে যায়। আমি কর্মচারি হিসেবে জানার পর সাথে সাথে প্রধান শিক্ষককে বিষয়টি জানাই। বিষয়টি সাংবাদিকরা জানার পর ঘটনাস্থলে আসেন এবং পত্রিকায় খবর প্রকাশ করেন। এটাকাকে কেন্দ্র করে প্রধান শিক্ষক ক্ষিপ্ত হয়ে আমার বিরুদ্ধে অভিযোগ ও আমাকে চাকুরিচুত্য করা সহ নানা ভাবে হুমকি দিচ্ছেন। প্রধান শিক্ষক রাবেয়া খাতুন সোনালী জানান, আমি গাছ কাটার অনুমতি দেইনি।  
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই চৌধুরী বলেন, গাছকাটার বিষয়টি গুরত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের

ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছেলে বাশারের পাশে দাড়ানোর আকূতি এক মায়ের

বাঘা-রাজশাহী রুটে বাসভাড়া ১০ টাকা বৃদ্ধি

দৌলতপুরে ইউপি সদস্যের মাদক সেবনের ভিডিও ভাইরাল

ভেড়ামারায় কথিত মাদক ব্যবসায়ী সবুজের বিরুদ্ধে ফের মাদক বেচাকেনার অভিযোগ

গুরুদাসপুরের নাজিরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি গ্রেফতার

কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের

ভূরুঙ্গামারীতে ১১ ফুট উচ্চতার গাঁজা গাছ উদ্ধার

দুমকিতে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে চা দোকানি আটক, সংবাদ প্রকাশে কথিত বিএনপি নেতা রাজিবের বাধা

নতুন কুঁড়ি স্পোর্টস রেজিস্ট্রেশনে জেলায় সেরা হাতিয়া: জাতীয় পর্যায়ে শীর্ষ ১৫-তে অবস্থান

কাউনিয়ায় অনিয়মের সংবাদ প্রকাশ করায় ৪ সাংবাদিকের বিরুদ্ধে প্রধান শিক্ষিকার জিডি

কাউনিয়ার আমনখেতে বাম্পার ফলনের আশা, কৃষকের দুশ্চিন্তা পোকার আক্রমণ নিয়ে

রৌমারীতে ৭দিন পর নৈষ্য প্রহরীর বিরুদ্ধে অভিযোগ দিলেন প্রধান শিক্ষক