ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

কাউনিয়ার আমনখেতে বাম্পার ফলনের আশা, কৃষকের দুশ্চিন্তা পোকার আক্রমণ নিয়ে


সাইদুল ইসলাম, কাউনিয়া photo সাইদুল ইসলাম, কাউনিয়া
প্রকাশিত: ২২-৯-২০২৬ দুপুর ৩:৫৫
রংপুরের কাউনিয়ায় আমন ধানের ক্ষেতজুড়ে এখন সবুজের সমারোহ। কোথাও ধানের শিষ বের হয়েছে, আবার কোথাও দানা পুষ্ট হতে শুরু করেছে। অনুকূল আবহাওয়া ও সময়মতো পরিচর্যায় এবার ভালো ফলনের আশা করছেন কৃষকেরা। তবে ধান কাটার শেষ সময়ে মাজরা পোকা, বাদামি গাছফড়িংসহ বিভিন্ন পোকার আক্রমণ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তাঁরা।
উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, অধিকাংশ আমনখেতের ধানগাছ সতেজ ও সবল। কৃষকেরা জানান, কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী জমি প্রস্তুত, সার প্রয়োগ, আগাছা দমনসহ প্রয়োজনীয় পরিচর্যা করায় ধানের বৃদ্ধি ভালো হয়েছে। তবে শেষ সময়ে পোকার আক্রমণ হলে ফলন ও উৎপাদন খরচ—দুই দিকেই ক্ষতির আশঙ্কা রয়েছে।
বালাপাড়া ইউনিয়নের হরিশ্বর গ্রামের কৃষক আফসার আলী বলেন, “এবার ধানের অবস্থা ভালো। ফলনও ভালো হবে বলে আশা করছি। তবে শেষ সময়ে পোকার আক্রমণ নিয়ে চিন্তা হচ্ছে।”
একই গ্রামের কৃষক দেলোয়ার হোসেন বলেন, “গত বছর শেষ সময়ে পোকার আক্রমণে অনেক ক্ষতি হয়েছিল। এবারও ধান ঘরে না তোলা পর্যন্ত ভয় কাটছে না।”
উপজেলা কৃষি কর্মকর্তা মো. সালাহউদ্দিন জানান, চলতি মৌসুমে আমন আবাদের লক্ষ্যমাত্রা ছিল ১১ হাজার ৪৭০ হেক্টর। এর বিপরীতে আবাদ হয়েছে ১১ হাজার ৪৬০ হেক্টর জমিতে। মাঠপর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তারা নিয়মিত কৃষকদের পরামর্শ দিচ্ছেন।
তিনি বলেন, কোনো জমিতে রোগবালাই বা পোকার সমস্যা দেখা দিলে দ্রুত কৃষি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে। নিয়মিত মাঠ পর্যবেক্ষণ, সময়মতো পোকার উপস্থিতি শনাক্তকরণ ও সমন্বিত বালাই ব্যবস্থাপনা অনুসরণের মাধ্যমে পোকার আক্রমণ নিয়ন্ত্রণের পাশাপাশি উৎপাদন খরচ কমানো সম্ভব।

এমএসএম / এমএসএম

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের

ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছেলে বাশারের পাশে দাড়ানোর আকূতি এক মায়ের

বাঘা-রাজশাহী রুটে বাসভাড়া ১০ টাকা বৃদ্ধি

দৌলতপুরে ইউপি সদস্যের মাদক সেবনের ভিডিও ভাইরাল

ভেড়ামারায় কথিত মাদক ব্যবসায়ী সবুজের বিরুদ্ধে ফের মাদক বেচাকেনার অভিযোগ

গুরুদাসপুরের নাজিরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি গ্রেফতার

কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের

ভূরুঙ্গামারীতে ১১ ফুট উচ্চতার গাঁজা গাছ উদ্ধার

দুমকিতে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে চা দোকানি আটক, সংবাদ প্রকাশে কথিত বিএনপি নেতা রাজিবের বাধা

নতুন কুঁড়ি স্পোর্টস রেজিস্ট্রেশনে জেলায় সেরা হাতিয়া: জাতীয় পর্যায়ে শীর্ষ ১৫-তে অবস্থান

কাউনিয়ায় অনিয়মের সংবাদ প্রকাশ করায় ৪ সাংবাদিকের বিরুদ্ধে প্রধান শিক্ষিকার জিডি

কাউনিয়ার আমনখেতে বাম্পার ফলনের আশা, কৃষকের দুশ্চিন্তা পোকার আক্রমণ নিয়ে