ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

কাউনিয়ায় অনিয়মের সংবাদ প্রকাশ করায় ৪ সাংবাদিকের বিরুদ্ধে প্রধান শিক্ষিকার জিডি


সাইদুল ইসলাম, কাউনিয়া photo সাইদুল ইসলাম, কাউনিয়া
প্রকাশিত: ২২-৯-২০২৬ দুপুর ৩:৫৬

রংপুরের কাউনিয়া উপজেলার মীরবাগ বালিকা উচ্চ বিদ্যালয়ের আর্থিক ব্যবস্থাপনা ও নিয়োগসংক্রান্ত অনিয়মের অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশ করায় চার সাংবাদিকের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন প্রধান শিক্ষিকা আফরোজা বুলবুল। ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয় সংবাদকর্মীদের মাঝে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

জানা যায়, প্রতিষ্ঠানটির শিক্ষক-কর্মচারী নিয়োগ, উচ্চতর গ্রেড প্রদান, বিদ্যালয়ের জমি ও পুকুর ইজারা এবং শিক্ষার্থীদের টিউশন ফি বাবদ আদায়কৃত প্রায় ৩ লাখ টাকা উত্তোলন ও বণ্টনে অনিয়ম এবং অস্বচ্ছতার অভিযোগ তোলেন বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক। এসব অভিযোগের ভিত্তিতে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এরপরই প্রধান শিক্ষিকা আফরোজা বুলবুল বাদী হয়ে কাউনিয়া থানায় সাংবাদিক মো. সাইফুল ইসলাম, মঞ্জুরুল আহসান শামীম, আসলাম খান ও মনোয়ার হোসেন সুজনসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে এ জিডি দায়ের করেন।

কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শিহাব উদ্দিন জিডির বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে। অন্যদিকে সংশ্লিষ্ট সাংবাদিকদের ভাষ্য, শিক্ষকদের সুস্পষ্ট অভিযোগ ও নথিপত্রের ভিত্তিতে জনস্বার্থে বস্তুনিষ্ঠ তথ্য তুলে ধরা হয়েছে; জিডি করে সাংবাদিকদের পেশাগত কণ্ঠরোধের অপচেষ্টা চালানো হচ্ছে।

অভিযোগের বিষয়ে জানতে প্রধান শিক্ষিকা আফরোজা বুলবুলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান। বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার দিল আফরোজ দাবি করেন, অন্য শিক্ষকদের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। তবে বিদ্যালয়ের পুকুর ও জমি ইজারার বিষয়ে তিনি কিছু জানেন না বলে উল্লেখ করেন এবং সাংবাদিকদের বিরুদ্ধে জিডির বিষয়টি তিনি শুনেছেন বলে স্বীকার করেন। এদিকে বিদ্যালয়ের আর্থিক স্বচ্ছতা ফিরিয়ে আনতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় অভিভাবক ও সচেতন মহল।

এমএসএম / এমএসএম

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের

ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছেলে বাশারের পাশে দাড়ানোর আকূতি এক মায়ের

বাঘা-রাজশাহী রুটে বাসভাড়া ১০ টাকা বৃদ্ধি

দৌলতপুরে ইউপি সদস্যের মাদক সেবনের ভিডিও ভাইরাল

ভেড়ামারায় কথিত মাদক ব্যবসায়ী সবুজের বিরুদ্ধে ফের মাদক বেচাকেনার অভিযোগ

গুরুদাসপুরের নাজিরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি গ্রেফতার

কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের

ভূরুঙ্গামারীতে ১১ ফুট উচ্চতার গাঁজা গাছ উদ্ধার

দুমকিতে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে চা দোকানি আটক, সংবাদ প্রকাশে কথিত বিএনপি নেতা রাজিবের বাধা

নতুন কুঁড়ি স্পোর্টস রেজিস্ট্রেশনে জেলায় সেরা হাতিয়া: জাতীয় পর্যায়ে শীর্ষ ১৫-তে অবস্থান

কাউনিয়ায় অনিয়মের সংবাদ প্রকাশ করায় ৪ সাংবাদিকের বিরুদ্ধে প্রধান শিক্ষিকার জিডি

কাউনিয়ার আমনখেতে বাম্পার ফলনের আশা, কৃষকের দুশ্চিন্তা পোকার আক্রমণ নিয়ে

রৌমারীতে ৭দিন পর নৈষ্য প্রহরীর বিরুদ্ধে অভিযোগ দিলেন প্রধান শিক্ষক