নতুন কুঁড়ি স্পোর্টস রেজিস্ট্রেশনে জেলায় সেরা হাতিয়া: জাতীয় পর্যায়ে শীর্ষ ১৫-তে অবস্থান
'নতুন কুঁড়ি স্পোর্টস' রেজিস্ট্রেশনে অনন্য সাফল্য অর্জন করেছে নোয়াখালী জেলার দ্বীপ উপজেলা হাতিয়া। জেলার অন্যান্য সব উপজেলাকে পেছনে ফেলে তালিকায় প্রথম স্থান অধিকার করেছে হাতিয়া। শুধু জেলা পর্যায়েই নয়, সারা দেশের ৪৯৯টি উপজেলার মধ্যে শীর্ষ ১৫টি উপজেলার তালিকায় জায়গা করে নিয়ে এই উপজেলা দেশজুড়ে সুনাম কুড়িয়েছে।
সংশ্লিষ্টদের মতে, উপজেলা ক্রীড়া সংস্থা, বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় ক্রীড়াপ্রেমীদের সম্মিলিত ও আন্তরিক প্রচেষ্টায় এই অভাবনীয় সফলতা অর্জন সম্ভব হয়েছে। ক্রীড়া ক্ষেত্রে হাতিয়ার এই অগ্রযাত্রা স্থানীয় তরুণ সমাজ ও শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করেছে। হাতিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আমিরুল হায়দার চৌধুরী সাজ্জাদ বলেন,
রেজিস্ট্রেশনের পাশাপাশি আগামীতে খেলার মাঠেও নিজেদের নৈপুণ্য প্রদর্শন করবে হাতিয়ার খেলোয়াড়েরা। প্রতিটি ইভেন্টে সেরা পারফর্ম করে বিজয় ছিনিয়ে এনে হাতিয়া উপজেলাকে তারা আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে বলে প্রত্যয় প্রকাশ করেন তিনি। হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল বলেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টসে রেজিস্ট্রেশনে নোয়াখালী জেলায় প্রথম হাতিয়া উপজেলা এবং দেশের ৪৯৯টি উপজেলার মধ্যে শীর্ষ ১৫-তে অবস্থান করায় আমরা আনন্দিত। বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার শিশু-কিশোরদের মধ্যে খেলাধুলার প্রতি ব্যাপক আগ্রহ ও সম্ভাবনা রয়েছে। আমাদের লক্ষ্য হচ্ছে প্রত্যন্ত এলাকার প্রতিভাবান শিশু-কিশোরদের খুঁজে বের করে তাদের যথাযথ সুযোগ তৈরি করে দেওয়া। ভবিষ্যতে যাতে দ্বীপের ছেলেমেয়েরা জাতীয় পর্যায়ে বিশেষ অবদান রাখতে পারে।
এমএসএম / এমএসএম
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা
পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের
ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছেলে বাশারের পাশে দাড়ানোর আকূতি এক মায়ের
বাঘা-রাজশাহী রুটে বাসভাড়া ১০ টাকা বৃদ্ধি
দৌলতপুরে ইউপি সদস্যের মাদক সেবনের ভিডিও ভাইরাল
ভেড়ামারায় কথিত মাদক ব্যবসায়ী সবুজের বিরুদ্ধে ফের মাদক বেচাকেনার অভিযোগ
গুরুদাসপুরের নাজিরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি গ্রেফতার
কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের
ভূরুঙ্গামারীতে ১১ ফুট উচ্চতার গাঁজা গাছ উদ্ধার
দুমকিতে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে চা দোকানি আটক, সংবাদ প্রকাশে কথিত বিএনপি নেতা রাজিবের বাধা
নতুন কুঁড়ি স্পোর্টস রেজিস্ট্রেশনে জেলায় সেরা হাতিয়া: জাতীয় পর্যায়ে শীর্ষ ১৫-তে অবস্থান
কাউনিয়ায় অনিয়মের সংবাদ প্রকাশ করায় ৪ সাংবাদিকের বিরুদ্ধে প্রধান শিক্ষিকার জিডি
Link Copied