কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের
কুড়িগ্রামের উলিপুরে অনেক কৃষকের উপস্থিতি দেখে সার না দিয়ে ডিলার ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা সটকে পরার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে কৃষকরা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় কুড়িগ্রাম টু চিলমারী আঞ্চলিক সড়কে প্রায় এক ঘন্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে খবর পেয়ে ইউএনও এবং ওসি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার হাতিয়া ইউনিয়নের নতুন অনন্তপুর বাজারে।
কৃষক ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার হাতিয়া ইউনিয়নের নতুন অনন্তপুর বাজার এলাকায় সার ডিলার মেসার্স সুফিয়া এন্টার প্রাইজের সামনে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে কৃষকরা সার নেয়ার জন্য জড়ো হতে থাকেন। এ সময় এক সাথে অনেক কৃষকের উপস্থিতি দেখে ওই ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা উমর ফারুক ও নকুল কুমার এবং সার ডিলার প্রতিষ্ঠান না খুলে সটকে পড়েন। বিষয়টি বুঝতে পেরে ক্ষুব্ধ কৃষকরা ডিলারের দোকানের সামনে বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় কুড়িগ্রাম টু চিলমারী আঞ্চলিক সড়কে প্রায় এক ঘন্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। পরে ২'শ ১৫ বস্তা সার প্রায় ৫শ জন কৃষকের মাঝে বিতরন করা হয়।
কৃষক আব্দুল আজিজ, আজিজার রহমান, আব্দুর রহিমসহ অনেকে জানান, কয়েক দিন ধরে ডিলারের কাছে ঘুরেও সার পাচ্ছি না। মঙ্গলবার সার দেওয়ার কথা থাকায় সকাল থেকে অপেক্ষা করেও ডিলারের লোকজন না আসায় আমরা সড়ক অবরোধ করতে বাধ্য হয়েছি।
মেসার্স সুফিয়া এন্টার প্রাইজের স্বত্বাধিকারী সার ডিলার সামছুল আলম বলেন, সার বিতরন করতে দেরি হওয়ায় কৃষকরা সড়ক অবরোধ করেছেন। পরে প্রশাসনের হস্তক্ষেপে সুন্দর ভাবে সার বিতরন করা হয়েছে।
এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে উপ-সহকারী কৃষি কর্মকর্তা উমর ফারুক সরাসরি কথা বলার জন্য তার অফিসে দেখা করতে বলে ফোনের সংযোগটি কেটে দেন। অপর উপ-সহকারী কৃষি কর্মকর্তা নকুল কুমারের মুঠোফোনে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার জানান, সার বিতরনের আগেই কিছু উৎশৃঙ্খল মানুষ সড়ক অবরোধ করেছিল। পরবর্তীতে আমরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসি। বর্তমানে কোন সমস্যা নেই।
উপজেলা কৃষি কর্মকর্তা সহিদুল ইসলাম বলেন, ডিলার ও সংশ্লিষ্ট উপ-সহকারী কৃষি কর্মকর্তা কৃষকদের ম্যানেজ করতে না পারায় একটু সমস্যা হয়েছিল। পরবর্তীতে সবার উপস্থিতিতে সার বিতরন করা হয়েছে। তেমন কোনো সমস্যা হয়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.টি.এম আরিফ জানান, কৃষকের উপস্থিতি দেখে সার ডিলার ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা একটু ভয় পেয়েছিল। পরবর্তীতে আমরা গিয়ে বিষয়টি স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসি।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা
পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের
ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছেলে বাশারের পাশে দাড়ানোর আকূতি এক মায়ের
বাঘা-রাজশাহী রুটে বাসভাড়া ১০ টাকা বৃদ্ধি
দৌলতপুরে ইউপি সদস্যের মাদক সেবনের ভিডিও ভাইরাল
ভেড়ামারায় কথিত মাদক ব্যবসায়ী সবুজের বিরুদ্ধে ফের মাদক বেচাকেনার অভিযোগ
গুরুদাসপুরের নাজিরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি গ্রেফতার
কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের
ভূরুঙ্গামারীতে ১১ ফুট উচ্চতার গাঁজা গাছ উদ্ধার