ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

ভেড়ামারায় কথিত মাদক ব্যবসায়ী সবুজের বিরুদ্ধে ফের মাদক বেচাকেনার অভিযোগ


চাঁদ আলী, কুষ্টিয়া photo চাঁদ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ২২-৯-২০২৬ দুপুর ৪:২১

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার জগশ্বর এলাকায় কথিত চিহ্নিত মাদক ব্যবসায়ী সবুজের বিরুদ্ধে ফের মাদকদ্রব্যের বেচাকেনা ও বিস্তারের অভিযোগ উঠেছে।

স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। এসব মামলায় কারাভোগের পর জামিনে বা কারাগার থেকে বের হয়ে আবারও এলাকায় মাদক ব্যবসায় সক্রিয় হয়েছেন তিনি।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সবুজের বিরুদ্ধে ইয়াবা, গাঁজা ও ট্যাপেন্টাডলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বিক্রির অভিযোগ রয়েছে। গত কয়েক মাস ধরে তিনি ফের এলাকায় সক্রিয় হয়ে উঠেছেন। জগশ্বর বাজারের আশপাশের বাঁশবাগানসহ বিভিন্ন স্থানে মাদক বিক্রির কথিত স্পট গড়ে তোলার অভিযোগও করেছেন স্থানীয়রা।

তাদের দাবি, এলাকার বাইরে থেকেও বিভিন্ন ব্যক্তি এসে এসব স্থান থেকে মাদক সংগ্রহ করছেন। এতে জগশ্বর এলাকায় মাদকের বিস্তার বাড়ার পাশাপাশি উঠতি বয়সী তরুণদের একটি অংশ মাদকের দিকে ঝুঁকে পড়ছে বলে আশঙ্কা করছেন তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, সবুজের বিরুদ্ধে কেউ কথা বলতে গেলে তাকে ভয়ভীতি ও হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে। এ কারণে অনেকেই বিষয়টি নিয়ে প্রকাশ্যে কথা বলতে সাহস পাচ্ছেন না। প্রভাবশালী ব্যক্তিদের নাম ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তারের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

স্থানীয়দের অভিযোগ, প্রকাশ্যে মাদক বেচাকেনার এমন অভিযোগ থাকলেও সবুজকে আইনের আওতায় আনা না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। তারা মাদকবিরোধী অভিযান জোরদার করে কথিত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সবুজের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি মাদক ব্যবসার অভিযোগ অস্বীকার না করে বলেন, “আমি ব্যবসা করি। আপনারা যা পারেন করেন, কারণ আমি সবাইকে ম্যানেজ করে ব্যবসা করি।”

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের

ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছেলে বাশারের পাশে দাড়ানোর আকূতি এক মায়ের

বাঘা-রাজশাহী রুটে বাসভাড়া ১০ টাকা বৃদ্ধি

দৌলতপুরে ইউপি সদস্যের মাদক সেবনের ভিডিও ভাইরাল

ভেড়ামারায় কথিত মাদক ব্যবসায়ী সবুজের বিরুদ্ধে ফের মাদক বেচাকেনার অভিযোগ

গুরুদাসপুরের নাজিরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি গ্রেফতার

কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের

ভূরুঙ্গামারীতে ১১ ফুট উচ্চতার গাঁজা গাছ উদ্ধার

দুমকিতে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে চা দোকানি আটক, সংবাদ প্রকাশে কথিত বিএনপি নেতা রাজিবের বাধা