বাঘা-রাজশাহী রুটে বাসভাড়া ১০ টাকা বৃদ্ধি
জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ার পরপরই রাজশাহী-বাঘা সড়কে বাসভাড়া ১০ টাকা বাড়ানো হয়েছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা।
যাত্রীদের অভিযোগ, আগে বাঘা থেকে রাজশাহী যেতে যেখানে ৯০ টাকা ভাড়া দিতে হতো, এখন সেখানে ১০০ টাকা নেওয়া হচ্ছে।
ভাড়া বৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করেছেন নিয়মিত যাতায়াতকারী যাত্রীরা। তাদের দাবি, জ্বালানি তেলের দাম বাড়লে পরিবহন খাতে ভাড়া সমন্বয়ের বিষয়টি আসতেই পারে। তবে ভাড়া বাড়ানোর ক্ষেত্রে সাধারণ মানুষের আয় ও শ্রমজীবী মানুষের সক্ষমতার বিষয়টিও বিবেচনায় নেওয়া প্রয়োজন।
এ বিষয়ে একজন নিয়মিত যাত্রী সৌমেন মন্ডল বলেন, তেলের দাম বাড়ছে, ভাড়া বাড়বে — এটা ঠিক আছে। কিন্তু আমাদের শ্রমিকদের মজুরি তো একই আছে। আয় না বাড়লেও যাতায়াতের খরচ বাড়ছে। এতে সবচেয়ে বেশি চাপ পড়ছে সাধারণ মানুষের ওপর।
যাত্রীদের আরও অভিযোগ, ভাড়া বৃদ্ধির আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে নির্ধারিত ভাড়া ও নতুন ভাড়ার বিষয়ে স্পষ্টভাবে জানানো প্রয়োজন। একই সঙ্গে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে কি না, সেটিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারিতে থাকা উচিত।
বাঘা-রাজশাহী রুটে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ চাকরি, ব্যবসা, শিক্ষা ও চিকিৎসাসহ বিভিন্ন প্রয়োজনে যাতায়াত করেন। হঠাৎ ভাড়া বৃদ্ধির ফলে এসব মানুষের দৈনন্দিন যাতায়াত ব্যয় আরও বেড়েছে বলে জানিয়েছেন যাত্রীরা।
তবে ভাড়া বৃদ্ধির বিষয়ে পরিবহন মালিক বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা
পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের
ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছেলে বাশারের পাশে দাড়ানোর আকূতি এক মায়ের
বাঘা-রাজশাহী রুটে বাসভাড়া ১০ টাকা বৃদ্ধি
দৌলতপুরে ইউপি সদস্যের মাদক সেবনের ভিডিও ভাইরাল
ভেড়ামারায় কথিত মাদক ব্যবসায়ী সবুজের বিরুদ্ধে ফের মাদক বেচাকেনার অভিযোগ
গুরুদাসপুরের নাজিরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি গ্রেফতার
কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের
ভূরুঙ্গামারীতে ১১ ফুট উচ্চতার গাঁজা গাছ উদ্ধার