ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ২২-৯-২০২৬ দুপুর ৪:৩২

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মঙ্গলবার সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধান প্রফেসর আবুল হোসেনের। অসহায়, দরিদ্র, এতিম, অন্ধ, বিকলাঙ্গ, বধির মানুষের একমাত্র আশ্রয়স্থল হিসেবে পরিচিত প্রফেসর আবুল হোসেন’র পাবনা মানবকল্যাণ ট্রাষ্ট। ট্রাষ্টটি ইতোমধ্যেই অসহায়দের আশ্রয়স্থল এবং ক্যাম্পাসের মনোরম পরিবেশের জন্য মানুষের মধ্যে স্থান করে নিয়েছে।
মঙ্গলবার দুপুরে পাবনা প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাবনা সিঙ্গা মানবকল্যাণ ট্রাষ্টের চেয়ারম্যান অধ্যাপক আবুল হোসেন, ভাইস চেয়ারম্যান ড. আলমগীর হোসেন, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, অর্থ সম্পাদক আবুল কালাম আজাদ, সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেল প্রমুখ।
মতবিনিময় সভায় ট্রাষ্টের চেয়ারম্যান অধ্যাপক আবুল হোসেন বলেন, তিনি সরকারের কাছে কোনো প্রকার আর্থিক সাহায্য চান না। তিনি শুধু তার প্রতিষ্ঠিত মানবকল্যাণ ট্রাষ্টটি বর্তমান প্রধানমন্ত্রী একনজর পরিদর্শন করে যাবেন। দেখে যান তারা কিভাবে সমাজের অসহায় শিশু কিশোর আবালদের আশ্রয় দিয়ে সমাজে প্রতিষ্ঠিত করে যাচ্ছেন।
তিনি আরো বলেন, শুধু মানুষের জন্য নয় পশুপাখি কুলের জন্যও তিনি বৃক্ষ রোপন করছেন এবং গাছে গাছে তাদের আবাসস্থলের জন্য মাটির কলসি বেঁধে পাখির বাসা করে দিয়েছেন। যাতে পাখিরা আরামে বাস করতে পারে।
১৯৯৪ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানে বর্তমানে ১৪৮ জন আবাসিক ছাত্র রয়েছে। এর মধ্যে অন্ধ ৫১ জন, বিকলাঙ্গ ৪ জন, বধির ১২ জন। তাদের দেখাশোনা ও পাঠদানের জন্য ১৮ জন শিক্ষক কর্মচারী রয়েছেন। ইতোমধ্যে বেশকিছু শিক্ষার্থী বিভিন্ন পরীক্ষায় শিক্ষা ক্ষেত্রে নজরকাড়া সাফল্যতর পরিচয় দিয়েছে। এসব আবাসিক শিক্ষার্থীদের খাওয়াদাওয়া, পোষাক ও পড়াশোনা বাবদ প্রতিমাসে প্রায় ৫ লাখ টাকা ব্যয় হয়ে থাকে। প্রতিষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনা করতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান ট্রাষ্টের চেয়ারম্যান প্রফেসর আবুল হোসেন।
মতবিনিময় সভায় পাবনায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। 

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের

ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছেলে বাশারের পাশে দাড়ানোর আকূতি এক মায়ের

বাঘা-রাজশাহী রুটে বাসভাড়া ১০ টাকা বৃদ্ধি

দৌলতপুরে ইউপি সদস্যের মাদক সেবনের ভিডিও ভাইরাল

ভেড়ামারায় কথিত মাদক ব্যবসায়ী সবুজের বিরুদ্ধে ফের মাদক বেচাকেনার অভিযোগ

গুরুদাসপুরের নাজিরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি গ্রেফতার

কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের

ভূরুঙ্গামারীতে ১১ ফুট উচ্চতার গাঁজা গাছ উদ্ধার

দুমকিতে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে চা দোকানি আটক, সংবাদ প্রকাশে কথিত বিএনপি নেতা রাজিবের বাধা