অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
যশোরের অভয়নগরে কম্পিউটার লিট্ল জুয়েলস স্কুলের উদ্যোগে বিজ্ঞান মেলা, পুনর্ব্যবহার প্রকল্প ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে স্কুলের শ্রেণিকক্ষ ও সভাকক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে গণিত ও বিজ্ঞান উৎসব, প্রমিত উচ্চারণ পঠন, মানসম্মত উচ্চারণ অনুশীলন, সুন্দর হাতের লেখা এবং লো-কস্ট, নো-কস্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর আগে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের লো-কস্ট, নো-কস্ট প্রকল্প এবং ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত গণিত ও বিজ্ঞান উৎসবের বিভিন্ন স্টল পরিদর্শন করেন অতিথিরা। প্রতিযোগিতা শেষে দুপুরে স্কুলের সভাকক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কম্পিউটার লিট্ল জুয়েলস স্কুলের অধ্যক্ষ মাহফুজা বেগম।অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের চেয়ারম্যান আমিনুর রহমান খান বাবু, প্রধান উপদেষ্টা অবসরপ্রাপ্ত শিক্ষক হাফিজুর রহমান, নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আশরাফ হোসেন প্রিন্স এবং সাবেক যুগ্ম সম্পাদক এস জেড মাসুদ তাজ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক মো. শরীফ।
এমএসএম / এমএসএম
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা
পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের
ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছেলে বাশারের পাশে দাড়ানোর আকূতি এক মায়ের
বাঘা-রাজশাহী রুটে বাসভাড়া ১০ টাকা বৃদ্ধি