"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
দেশ সেবায় অসীম সাহসিকতা প্রদর্শন, সেবামূলক কর্মকাণ্ড এবং কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ "রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" উপাধিতে ভূষিত হয়েছেন ঝিনাইদহ জেলা গোয়েন্দা শাখায় (ডিবি)'তে কর্মরত এএসআই (নিরস্ত্র) মোঃ ইকলাচুর রহমান।
রবিবার (২১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। মহামন্য রাষ্ট্রপতির আদেশক্রমে এই প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপপরিচালক/উপসচিব নাসরীন সুলতানা।
প্রজ্ঞাপন সূত্রে জানা যায়,
১লা মার্চ ২০২৫ থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত অসীম সাহসিকতা ও বীরত্ব প্রদর্শন, সেবায় অনন্য নজির স্থাপন, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত এবং উদ্ভাবনী মূলক কর্মকাণ্ডের স্বীকৃতি স্বরূপ পুলিশ বাহিনীর মোট ৯২ জন সদস্যকে চারটি ক্যাটাগরিতে (বিপিএম, বিপিএম-সেবা, পিপিএম ও পিপিএম-সেবা) এ পদক প্রদান করা হয়েছে।
এরই অংশ হিসেবে ২০২৫ সালে গোয়েন্দা পুলিশ বিভাগে অসামান্য অবদানের জন্য "রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)"-এর জন্য মনোনীত হয়েছেন ঝিনাইদহ জেলা গোয়েন্দা শাখা'র (ডিবি) এসআই (নিরস্ত্র) মোঃ ইকলাচুর রহমান (বিপি-৮৭০৬১০৬৪০৪)।
তাঁর এই অর্জনে সন্তোষ প্রকাশ করেছেন ঝিনাইদহ জেলা পুলিশ সুপার ও তাঁর সহকর্মীবৃন্দ। মোঃ ইকলাচুর রহমান-এঁর এই অর্জনে তাঁরা আনন্দ প্রকাশ করে জানান,
"এই স্বীকৃতি তাঁর কাজের প্রতি নিষ্ঠা ও দায়িত্বশীলতারই প্রতিফলন। আমরা তাঁর সর্বাঙ্গীণ মঙ্গল ও উত্তরোত্তর সাফল্য কামনা করছি।
এদিকে, ইকলাচুর রহমান-এঁর পদক প্রাপ্তির খবরে তাঁর এলাকাবাসী ও ঝিনাইদহের আপামর জনসাধারণ একের পর এক উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছেন। দেশ সেবায় নিয়োজিত একজন দক্ষ ও গর্বিত পুলিশ সদস্য হিসেবে গণমানুষের ভালোবাসায় সিক্ত হচ্ছেন তিনি।
এমএসএম / এমএসএম
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা
পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের
ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছেলে বাশারের পাশে দাড়ানোর আকূতি এক মায়ের
বাঘা-রাজশাহী রুটে বাসভাড়া ১০ টাকা বৃদ্ধি