দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশের ভারসাম্য রক্ষার ব্রত নিয়ে নিজের কার্যক্রম এবার নওগাঁ থেকে পঞ্চগড়ে সম্প্রসারিত করলেন দেশবরেণ্য বৃক্ষপ্রেমী ও নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সাংবাদিক মাহমুদুন নবী বেলাল (তাল বেলাল)। তাঁর ঐকান্তিক উদ্যোগে পঞ্চগড়ের দেবীগঞ্জের সামাজিক সংগঠন ‘হিলফুল ফুজুল যুব সংগঠন’-কে ২ হাজার ২০০টি তালবীজ এবং কয়েক শত শোভাবর্ধনকারী ফুলের চারা উপহার দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের দুই প্রান্তের এই পরিবেশবান্ধব মেলবন্ধন স্থানীয় পরিবেশপ্রেমী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করেছে।
উল্লেখ্য, বৃক্ষপ্রেমী মাহমুদুন নবী বেলাল এর আগে নওগাঁ-রাজশাহী মহাসড়কের দুই পাশে প্রায় ৭৫ কিলোমিটারজুড়ে তালগাছসহ ব্যাপক হারে বনজ, ফলদ ও ওষধি গাছ রোপণ করে দেশে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। এছাড়া নওগাঁর জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয়, জেলা কারাগার, পাসপোর্ট অফিস ও আধুনিক জেনারেল হাসপাতালসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি চত্বর এবং সড়কের বিভাজকে দৃষ্টিনন্দন ‘চার কালার চেরিফুল’ গাছ রোপণ করে দেশজুড়ে প্রশংসিত হয়েছেন। এবার তাঁর সেই সবুজ বিপ্লবের ইতিবাচক প্রভাব পৌঁছে গেল পঞ্চগড়ের প্রত্যন্ত জনপদে।
সম্প্রতি এক অনাড়ম্বর আয়োজনে দেবীগঞ্জের যুব সংগঠনটির কাছে এসব তালবীজ ও চারা আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ আর্থ-সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আজমল হোসেন বাদশা, বিশিষ্ট সমাজসেবক ফিরোজ হোসেন এবং হিলফুল ফুজুল যুব সংগঠনের সদস্য সাজ্জাদ হোসেন, আসাদুজ্জামান নূর, আবু হাসান ও মনিরুজ্জামান মানিক প্রমুখ।
সংগঠনটির নেতৃবৃন্দ মাহমুদুন নবী বেলালের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে জানান, আগামী বৃহস্পতিবার থেকে টানা সাত দিনব্যাপী পামুলী সরকার পাড়া থেকে ডাংগীরহাট পর্যন্ত সড়কের দুই পাশে এসব তালবীজ ও ফুলের চারা রোপণ করা হবে। স্থানীয় প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে শিগগিরই এই রোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।
এমএসএম / এমএসএম
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা
পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের