রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
বাগেরহাটের রামপাল উপজেলায় আহাদ আহমেদ ইতু হত্যাকাণ্ডের মাত্র ২৪ ঘণ্টার মধ্যে এজাহারনামীয় প্রধান দুই আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার ইসলামাবাদ গ্রামের জাফর শেখের ছেলে ও একাধিক মামলার আসামি মো. মাসুম বিল্লাহ (৫২), তার ভাই মো. বাকি বিল্লাহ (৪৫) এবং মাসুম বিল্লাহর স্ত্রী মনিরা বেগম (৪৫)।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রাজীব আল রশিদ জানান, সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল সোয়া ৭টার দিকে ইসলামাবাদ গ্রামে জমির পানি নিষ্কাশনকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে সন্ত্রাসী হামলায় আহাদ আহমেদ ইতু নিহত হন এবং তাঁর পিতা ফরিদুজ্জামান কুপিয়ে জখম হয়ে গুরুতর আহত হন। এ ঘটনায় সোমবার রাতে নিহতের বড় ভাই মিতু বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে রামপাল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের আগেই পুলিশ অভিযানে নেমে সোমবার সন্ধ্যায় মনিরা বেগমকে গ্রেপ্তার করে। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় একই রাতে খুলনার ফুলতলা এলাকায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত অপর দুই আসামি মাসুম বিল্লাহ ও বাকি বিল্লাহকে আটক করে র্যাব-৬-এর একটি দল।
মঙ্গলবার দুপুরে র্যাব আটক দুই ভাইকে রামপাল থানায় হস্তান্তর করে। এরপরই গ্রেপ্তারকৃত তিন আসামিকে বাগেরহাট আদালতে সোপর্দ করে অধিকতর তদন্তের স্বার্থে প্রত্যেকের ১০ দিন করে পুলিশি রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে।
এমএসএম / এমএসএম
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা
পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের