নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
মাটি খননের কারণে ক্ষতিগ্রস্ত কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের রাণীর দিঘির পাড়ের শহীদ মিনারটি ৪৮ লাখ টাকা ব্যয়ে পুনর্নির্মাণ করেছে কুমিল্লা সিটি করপোরেশন। একই প্রকল্পের আওতায় কলেজ প্রাঙ্গণে নির্মাণ করা হয়েছে একটি নান্দনিক আধুনিক ফোয়ারা
পুনর্নির্মিত এ শহীদ মিনারটির নাম দেওয়া হয়েছে ‘স্বাধীনতা সৌধ’। মহান মুক্তিযুদ্ধে ভিক্টোরিয়া সরকারি কলেজের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে নবনির্মিত স্বাধীনতা সৌধ ও ফোয়ারার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ফলক উন্মোচন করে এর উদ্বোধন করেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু এবং কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাশার ভূঁঞা।
সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, মাটি খননের ফলে দিঘির পাড়ের পুরোনো শহীদ মিনারটি ভেঙে পড়েছিল। পরবর্তীতে সিটি করপোরেশনের অর্থায়নে প্রায় ৪৮ লাখ টাকা ব্যয়ে এটি পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। একই সঙ্গে কলেজের সৌন্দর্যবর্ধনে একটি আধুনিক ফোয়ারাও যুক্ত করা হয়েছে।
নবনির্মিত এই ‘স্বাধীনতা সৌধ’ ও ফোয়ারাটি ভিক্টোরিয়া কলেজের নান্দনিকতা বহুগুণ বাড়িয়ে দিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এমএসএম / এমএসএম
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা
পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের