ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩-৯-২০২৬ দুপুর ১২:৩৪

চট্টগ্রামের হাটহাজারীতে হত্যা মামলার এজাহারনামীয় ২ নম্বর আসামি মো. শহীদুল্লাহকে (৫০) গ্রেপ্তার করেছে এসআরবি-৭ চট্টগ্রাম।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৩টা ১০ মিনিটের দিকে হাটহাজারী থানাধীন চারিয়া নয়াহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার শহীদুল্লাহ হাটহাজারীর খন্দকিয়া এলাকার মৃত আব্দুল হকের ছেলে।

এসআরবি-৭, চট্টগ্রাম জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, হাটহাজারী থানার হত্যা মামলার এজাহারনামীয় ২ নম্বর পলাতক আসামি শহীদুল্লাহ হাটহাজারী এলাকায় অবস্থান করছেন। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-৭ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হত্যা মামলার এজাহারনামীয় ২ নম্বর পলাতক আসামি মো. শহীদুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হাটহাজারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পরে গ্রেপ্তার শহীদুল্লাহকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হাটহাজারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

aliul / aliul

সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্ত বহালের দাবি

বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

এ বছর নয়, আগামী বছর স্থানীয় সরকার নির্বাচন : প্রতিমন্ত্রী

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে বৃষ্টির আভাস, হতে পারে ভারী বর্ষণ

চট্টগ্রামে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সমুদ্র বন্দরে সতর্ক সংকেত

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে ছাদে সৌরবিদ্যুৎ, লক্ষ্য ৩০০ মেগাওয়াট

মা‌র্কিন প্রেসিডেন্টের স‌ঙ্গে খলিলুর রহমানের মতবিনিময়

মেট্রোরেলের দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ ছিল চলাচল

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৫, মামলা ৪৫

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী

অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি বাতিল করতে হবে