ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

লালপুরে ইমো হ্যাকার ও মাদক ব্যবসায়ীসহ ৩ জন আটক, ২ মোটরসাইকেল জব্দ


আবুল হাশেম, বাঘা photo আবুল হাশেম, বাঘা
প্রকাশিত: ২৩-৯-২০২৬ দুপুর ১:৩৮

নাটোরের লালপুরে বিশেষ অভিযান চালিয়ে ১০৬ পিস ইয়াবা ট্যাবলেট, ২টি মোটরসাইকেল ও মাদক বিক্রির ৩২,০০০ টাকাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে লালপুর থানা পুলিশ।

থানা সূত্রে জানা যায়, "এসআই (নিঃ) আল মাসুম" সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় গত ২১/০৯/২০২৬ তারিখ দিবাগত রাত, অর্থাৎ ২২/০৯/২০২৬ তারিখ রাত ০১.৪০ ঘটিকায় লালপুর থানাধীন মোহরকয়া (৭নং ওয়ার্ড) গ্রামে অভিযান পরিচালনা করেন।

গ্রামের মোঃ ওহিদুল মোল্লা (৩২), পিতা- মৃত রব্বেল মোল্লা-এর টিনসেট বিল্ডিং এর পূর্ব দুয়ারী ঘরের ভেতর থেকে তাদের আটক করা হয়।

আটককৃত আসামিরা হলো:
 মোঃ ওহিদুল মোল্লা (৩২) - পিতা মৃত রব্বেল মোল্লা, মাতা মোছাঃ সায়েস্তা বেগম, সাং- মোহরকয়া, থানা- লালপুর, জেলা- নাটোর।

 মোঃ মুক্তার আলী (৩৪) - পিতা মোঃ সামাদ মন্ডল, মাতা মোছাঃ সরভানু বেগম, সাং- আলাইপুর, থানা- বাঘা, জেলা- রাজশাহী।

 মোঃ আলামিন (২৩) - পিতা মোঃ আতাহার প্রামানিক, মাতা মোছাঃ শাহানারা বেগম, সাং- পানসিপাড়া, থানা- লালপুর, জেলা- নাটোর।

এ সময় তাদের কাছ থেকে ১০৬ (একশত ছয়) পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রয় ও পরিবহনে ব্যবহৃত ০২টি মোটরসাইকেল এবং মাদক ক্রয়-বিক্রয়ের নগদ ৩২,০০০/- (বত্রিশ হাজার) টাকা* জব্দ করা হয়।

এ ঘটনায় ধৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে লালপুর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

 লালপুর থানার অফিসার ইনচার্জ ওসি জানান, আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

বাঘায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শালিখায় বিভিন্ন মৎস্য অভয়াশ্রমে চিতল মাছের পোনা অবমুক্তকরণ

কুড়িগ্রামে এনসিপি নেতা খলিলুর রহমানকে দল থেকে বহিষ্কার

পিরোজপুরে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ ও ডিজিটাল ব্যাংকিং বুথের সেবা কার্যক্রমের বর্ণাঢ্য উদ্বোধন

রায়গঞ্জে আদালতের একাধিক রায় থাকার পরেও জমিতে যেতে বাধা, নিরাপত্তাহীনতায় একটি পরিবার

কুড়িগ্রামে সার বিতর্কে কৃষি বিভাগের শীর্ষ কর্মকর্তার চেয়ার বদল

গ্রাম আদালত সক্রিয় হলে মানুষের আস্থা ফিরবে: জেলা প্রশাসক শিল্পী রানী রায়

এনআইডি সংশোধনে ঘুষ বাণিজ্যের অভিযোগ

চট্টগ্রামে রেজিস্ট্রি অফিসে ঘুষ বাণিজ্য, আটক ৩

মোল্লাহাটে সারের ডিলারশিপে রাজনৈতিক প্রভাব ও দুর্নীতির অভিযোগ

আটঘরিয়ায় চাঁদভা ইউনিয়ন বিএনপির তৃণমূলের আলোচনা সভা

দাউদকান্দির গৌরীপুরে কুমিল্লা উত্তর জেলা বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ

লাকসামে নওয়াব ফয়েজুন্নেচ্ছা চৌধুরানী ১২৩তম মৃত্যুবার্ষিকী পালিত