ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ফুলছড়িতে বিএনপির মিছিল-সমাবেশ


ফুলছড়ি প্রতিনিধি photo ফুলছড়ি প্রতিনিধি
প্রকাশিত: ২৩-৯-২০২৬ দুপুর ১:৩৮

‘পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার’ প্রতিবাদে গাইবান্ধার ফুলছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ফুলছড়ি উপজেলা পরিষদের সামনে থেকে এ কর্মসূচি শুরু হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন নেতাকর্মীরা। মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কলেজ গেট এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

ফুলছড়ি উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আবু সাইদ সরকারের সভাপতিত্বে এবং সদস্য সচিব ফারুক মিয়ার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন ফুলছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম সরকার ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক টুকু মিয়া।

এ সময় উপস্থিত ছিলেন উদাখালী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জাহিদুল ইসলাম, সদস্য সচিব তিতাস, কঞ্চিপাড়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব তুলন বিশ্বাস, উড়িয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোকাদ্দেস হোসেন মক্কা ও সদস্য সচিব কামরুল হাসান, ফজলুপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ফরিদুল ইসলাম এবং উদাখালী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি নয়নসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা দেশের চলমান পরিস্থিতিতে ‘সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার’ প্রতিবাদ জানান। একই সঙ্গে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান তারা।

এমএসএম / এমএসএম

বাঘায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শালিখায় বিভিন্ন মৎস্য অভয়াশ্রমে চিতল মাছের পোনা অবমুক্তকরণ

কুড়িগ্রামে এনসিপি নেতা খলিলুর রহমানকে দল থেকে বহিষ্কার

পিরোজপুরে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ ও ডিজিটাল ব্যাংকিং বুথের সেবা কার্যক্রমের বর্ণাঢ্য উদ্বোধন

রায়গঞ্জে আদালতের একাধিক রায় থাকার পরেও জমিতে যেতে বাধা, নিরাপত্তাহীনতায় একটি পরিবার

কুড়িগ্রামে সার বিতর্কে কৃষি বিভাগের শীর্ষ কর্মকর্তার চেয়ার বদল

গ্রাম আদালত সক্রিয় হলে মানুষের আস্থা ফিরবে: জেলা প্রশাসক শিল্পী রানী রায়

এনআইডি সংশোধনে ঘুষ বাণিজ্যের অভিযোগ

চট্টগ্রামে রেজিস্ট্রি অফিসে ঘুষ বাণিজ্য, আটক ৩

মোল্লাহাটে সারের ডিলারশিপে রাজনৈতিক প্রভাব ও দুর্নীতির অভিযোগ

আটঘরিয়ায় চাঁদভা ইউনিয়ন বিএনপির তৃণমূলের আলোচনা সভা

দাউদকান্দির গৌরীপুরে কুমিল্লা উত্তর জেলা বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ

লাকসামে নওয়াব ফয়েজুন্নেচ্ছা চৌধুরানী ১২৩তম মৃত্যুবার্ষিকী পালিত