ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

আগ্নেয়াস্ত্র অস্ত্র ব্যবহারের অভিযোগ

কালিয়ায় গ্রাম্য আধিপত্য নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ১১


জিহাদুল ইসলাম, কালিয়া photo জিহাদুল ইসলাম, কালিয়া
প্রকাশিত: ২৩-৯-২০২৬ দুপুর ১:৪১

নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়িয়া ইউনিয়নের চরকান্দিপাড়া এলাকায় গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবেদ আলী ও সোহেল গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ১১ জন আহত হয়েছেন বলে জানা গেছে। সংঘর্ষে দেশীয় অস্ত্রের পাশাপাশি আগ্নেয়াস্ত্র ব্যবহারের অভিযোগও উঠেছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯ টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর নড়াইল জেলা জজ আদালতে কলাবাড়িয়া ইউনিয়নের পূর্বের একটি মারামারি মামলার আসামিরা হাজিরা দিতে গেলে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার হন। ওই ঘটনাকে কেন্দ্র করে বুধবার সকালে আবেদ আলী ও সোহেল গ্রুপের লোকজনের মধ্যে উত্তেজনা তৈরি হয় এবং একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের সময় উভয় পক্ষের কয়েকজন আগ্নেয়াস্ত্র ব্যবহার করেন। 

সংঘর্ষে আহতদের স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। আহতদের মধ্যে রাসেল নামে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে বলে জানা গেছে।

নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হোসেন আলী জানান, খবর পেয়ে নড়াগাতী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এমএসএম / এমএসএম

বাঘায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শালিখায় বিভিন্ন মৎস্য অভয়াশ্রমে চিতল মাছের পোনা অবমুক্তকরণ

কুড়িগ্রামে এনসিপি নেতা খলিলুর রহমানকে দল থেকে বহিষ্কার

পিরোজপুরে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ ও ডিজিটাল ব্যাংকিং বুথের সেবা কার্যক্রমের বর্ণাঢ্য উদ্বোধন

রায়গঞ্জে আদালতের একাধিক রায় থাকার পরেও জমিতে যেতে বাধা, নিরাপত্তাহীনতায় একটি পরিবার

কুড়িগ্রামে সার বিতর্কে কৃষি বিভাগের শীর্ষ কর্মকর্তার চেয়ার বদল

গ্রাম আদালত সক্রিয় হলে মানুষের আস্থা ফিরবে: জেলা প্রশাসক শিল্পী রানী রায়

এনআইডি সংশোধনে ঘুষ বাণিজ্যের অভিযোগ

চট্টগ্রামে রেজিস্ট্রি অফিসে ঘুষ বাণিজ্য, আটক ৩

মোল্লাহাটে সারের ডিলারশিপে রাজনৈতিক প্রভাব ও দুর্নীতির অভিযোগ

আটঘরিয়ায় চাঁদভা ইউনিয়ন বিএনপির তৃণমূলের আলোচনা সভা

দাউদকান্দির গৌরীপুরে কুমিল্লা উত্তর জেলা বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ

লাকসামে নওয়াব ফয়েজুন্নেচ্ছা চৌধুরানী ১২৩তম মৃত্যুবার্ষিকী পালিত