ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

দাউদকান্দি থেকে বিদায় নিচ্ছেন জনবান্ধব পুলিশ কর্মকর্তা শামসুল আলম: নতুন কর্মস্থল লালমাই হাইওয়ে থানা


শরিফুল ইসলাম, দাউদকান্দি photo শরিফুল ইসলাম, দাউদকান্দি
প্রকাশিত: ২৩-৯-২০২৬ দুপুর ১:৪৩

আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও সাধারণ মানুষের আইনি সেবা নিশ্চিত করে দাউদকান্দি মডেল থানায় আস্থার জায়গা তৈরি করেছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) শামসুল আলম। সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের পর এবার এখানকার কর্মজীবনের অধ্যায় শেষ করে নতুন কর্মস্থলে যোগ দিচ্ছেন তিনি। গত ২১ সেপ্টেম্বর তাঁর বদলির আদেশ আসে এবং বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) তিনি লালমাই হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

তাঁর বদলির খবর ছড়িয়ে পড়ার পর দাউদকান্দি মডেল থানার সহকর্মী ও সাধারণ সেবাগ্রহীতাদের মাঝে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি অপরাধ দমনে কঠোর অবস্থান নেন এবং মামলা তদন্তে শতভাগ নিরপেক্ষতা বজায় রাখেন। কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, সেদিকে তাঁর বিশেষ নজর ছিল। পাশাপাশি থানায় আসা সাধারণ মানুষের অভিযোগ মনোযোগ দিয়ে শোনা এবং দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে তাঁর আন্তরিকতা তাঁকে একজন জনবান্ধব পুলিশ কর্মকর্তা হিসেবে সুপরিচিত করে তোলে। মাদক, চুরি-ডাকাতিসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে তাঁর ভূমিকা ছিল প্রশংসনীয়।

বিদায়বেলায় পুলিশ পরিদর্শক শামসুল আলম জানান, জনগণের সেবা করাই পুলিশের মূল কাজ। তিনি সবসময় ন্যায়ের পক্ষে থেকে এবং শতভাগ সততার সঙ্গে নিজের দায়িত্ব পালনের চেষ্টা করেছেন। দাউদকান্দিতে থাকাকালে সহকর্মী ও সাধারণ মানুষের কাছ থেকে পাওয়া সহযোগিতা ও ভালোবাসার কথা তিনি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। সরকারি চাকরিতে বদলি একটি স্বাভাবিক প্রক্রিয়া উল্লেখ করে নতুন কর্মস্থলেও সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। তাঁর এই বিদায়ে দাউদকান্দিবাসী একজন মানবিক ও দায়িত্বশীল কর্মকর্তার অভাব অনুভব করবেন বলে জানিয়েছেন স্থানীয়রা ও শুভাকাঙ্ক্ষীরা।

এমএসএম / এমএসএম

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার