ভেড়ামারায় কাজলের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ এলাকাবাসীর
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোকাররমপুর ইউনিয়নের গোলাপনগর এলাকায় কাজল নামে এক ব্যক্তির বিরুদ্ধে ফের মাদকদ্রব্যের বেচাকেনার অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, কাজলের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। তার মাদক ব্যবসা বন্ধের দাবিতে স্থানীয়রা গণস্বাক্ষর করে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিলেও পরিস্থিতির দৃশ্যমান পরিবর্তন হয়নি।
স্থানীয়দের অভিযোগ, গোলাপনগর এলাকায় দীর্ঘদিন ধরে গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্যের বেচাকেনা চলছে। অভিযোগ অনুযায়ী, এসব মাদক পাইকারি ও খুচরা—দুইভাবেই বিক্রি করা হয়। সন্ধ্যার পর বিভিন্ন এলাকা থেকে লোকজনের আনাগোনা বেড়ে যায় বলেও দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা।
এলাকাবাসীর অভিযোগ, মাদক ব্যবসার কারণে এলাকার উঠতি বয়সী তরুণদের একটি অংশ মাদকের দিকে ঝুঁকে পড়ছে। এতে পরিবার ও সামাজিক পরিবেশে নেতিবাচক প্রভাব পড়ছে বলে তাদের দাবি। মাদকদ্রব্যের বিস্তার ঠেকাতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
স্থানীয় কয়েকজন বাসিন্দা অভিযোগ করে বলেন, কাজল বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির নাম ব্যবহার করে মাদক ব্যবসা চালিয়ে যাওয়ার চেষ্টা করেন। কেউ এ বিষয়ে প্রতিবাদ করলে প্রভাবশালী ব্যক্তিদের মাধ্যমে ভয়ভীতি দেখানো হয় বলেও অভিযোগ করেন তারা।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী বলেন, “কাজলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে আমরা গণস্বাক্ষর করে বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছি। তারপরও মাদক বেচাকেনা বন্ধ হয়নি। এতে আমরা হতাশ। প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি ও কার্যকর ব্যবস্থা নেওয়া দরকার।”
স্থানীয়দের আরও অভিযোগ, শুধু গোলাপনগর এলাকায় নয়, আশপাশের বিভিন্ন থানা ও জেলাতেও মাদক সরবরাহের জন্য লোকজনের মাধ্যমে ডেলিভারি দেওয়া অভিযোগ এলাকাবাসী।
অভিযোগের বিষয়ে কাজলের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি আগে ব্যবসা করতাম, এখন করি না। আমার বিরুদ্ধে এলাকাবাসী মিথ্যা স্বাক্ষর করে উপজেলা অফিসে জমা দিয়েছিল। আমার বিরুদ্ধে নিউজ করে কোনো লাভ হবে না।
এলাকার প্রভাবশালী ব্যক্তিরা আমার পক্ষে আছেন।”
এ বিষয়ে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এলাকাবাসীর দাবি, অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং মাদক ব্যবসার সঙ্গে কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। একই সঙ্গে গোলাপনগর এলাকায় নিয়মিত মাদকবিরোধী অভিযান ও নজরদারি জোরদারের দাবি জানিয়েছেন তারা।
এমএসএম / এমএসএম
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ