ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

কোনাবাড়ীতে কারখানায় আগুনে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ২৩-৯-২০২৬ দুপুর ১:৪৫

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকায় একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে মহানগরীর কোনাবাড়ী থানাধীন হরিণাচালা এলাকায় অবস্থিত ‘এস এন ফ্যাশন’ নামক কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মধ্যরাতে চারতলা ভবনের কারখানাটির তৃতীয় তলায় হঠাৎ করেই আগুনের সূত্রপাত হয় এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে। স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরবর্তীতে আগুনের তীব্রতা বাড়লে সারাবো মডার্ন ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিট তাদের সঙ্গে যোগ দেয়। ফায়ার সার্ভিসের মোট তিনটি ইউনিটের প্রায় দুই ঘণ্টার সম্মিলিত চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে কারখানাটির আনুমানিক ১০ লাখ টাকার মালামাল ও সরঞ্জাম ভস্মীভূত হলেও ফায়ার সার্ভিস কর্মীদের দ্রুত পদক্ষেপের কারণে প্রায় ৫০ লাখ টাকার সম্পদ রক্ষা করা সম্ভব হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এমএসএম / এমএসএম

রেলওয়ের চট্টগ্রাম জোনাল স্পোর্টস কাউন্সিলের ২০২৬-২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন

কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯

কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার

পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ

নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে

দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা

পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা

রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার

অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল 

নাগরপুরে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আহত ২, ঘাতক আটক