ভূরুঙ্গামারীতে সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আসন্ন বোরো মৌসুমে এবং বেগুন উৎপাদনে কৃষকদের মাঝে সার ও বীজের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার( ২২ সেপ্টেম্বর )বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার সার ও বীজের সরবরাহ, মজুত, সুষ্ঠু বিতরণ এবং কৃষকদের চাহিদা অনুযায়ী সময়মতো সার-বীজ প্রাপ্তি নিশ্চিত করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা অমৃত দেব নাথ আসন্ন বোরো মৌসুম এবং বেগুন উৎপাদনকে সামনে রেখে আগাম প্রস্তুতি গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। কৃষকেরা যাতে কোনো ধরনের হয়রানি বা সংকট ছাড়াই প্রয়োজনীয় সার ও মানসম্মত বীজ সংগ্রহ করতে পারেন, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। এ সময় তিনি উপস্থিত বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের কাছ থেকে সার ও বীজ সংক্রান্ত বিভিন্ন সমস্যা, সম্ভাব্য সংকট এবং তা মোকাবিলায় করণীয় বিষয়ে মতামত জানতে চান। সভায় উপস্থিত উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তা, সার ডিলার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং অন্যান্য অংশীজনরা তাদের মতামত ও পরামর্শ তুলে ধরেন। তারা কৃষকদের চাহিদা অনুযায়ী সার ও বীজের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি রোধ, সঠিকভাবে মজুত ও বিতরণ এবং কৃষকদের কাছে ন্যায্যমূল্যে সার পৌঁছে দেওয়ার বিষয়ে বিভিন্ন প্রস্তাব দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা অমৃত দেব নাথ উপস্থিত সবার বক্তব্য ও মতামত মনোযোগ সহকারে শোনেন। এবং আলোচনায় উঠে আসা গুরুত্বপূর্ণ বিষয়গুলো চিহ্নিত করে সেগুলোর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নবযোগদানকৃত উপজেলা কৃষি কর্মকর্তা মো. ওমর ফারুককে নির্দেশনা দেন তিনি। সভায় উপজেলা কৃষি কর্মকর্তা মো. ওমর ফারুক বলেন, বোরো মৌসুমে ও বেগুন উৎপাদনে কৃষকদের চাহিদা অনুযায়ী সার ও বীজ সরবরাহ নিশ্চিত করতে কৃষি বিভাগ সার্বিকভাবে প্রস্তুতি নিচ্ছে। ডিলারদের মাধ্যমে সুষ্ঠু ও নিয়মতান্ত্রিকভাবে সার-বীজ বিতরণ এবং কোনো ধরনের অনিয়ম হলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। সভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোছা. শরিফা খাতুন, ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিম উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল, সদস্য সচিব মো. শহিদুল ইসলাম আকন্দ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জয়মনিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল ওয়াদুদ সরকার এবং এনসিপির উপজেলা সমন্বয়ক মাহফুজুল ইসলাম কিরন। এ ছাড়া সভায় উপজেলার বিভিন্ন সার ডিলার, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভায় আসন্ন বোরো মৌসুমে ও বেগুন উৎপাদনে কৃষকদের মধ্যে যাতে সার ও বীজ নিয়ে কোনো ধরনের সংকট বা অসন্তোষ সৃষ্টি না হয়, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি সার ও বীজের বাজার পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ এবং কৃষকদের স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। এ সভায় আরও উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী উপজেলার নবযোগদান কৃত সহকারী কমিশনার ( ভূমি) মোঃ জামিলুর রহমান, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আশিকুর জামান প্রমুখ
এমএসএম / এমএসএম
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ