ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

ধুনটে বাবার ওপর অভিমান করে ফেসবুকে পোস্ট দিয়ে যুবকের আত্মহত্যা


রবিউল ইসলাম রবি,  ধুনট  photo রবিউল ইসলাম রবি, ধুনট
প্রকাশিত: ২৩-৯-২০২৬ দুপুর ১:৪৮
বগুড়ার ধুনটে বাবার ওপর অভিমান করে ফেসবুকে পোস্ট দেওয়ার পর গ্যাস ট্যাবলেট খেয়ে খান সোহান (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) উপজেলার বহালগাছা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সোহান ওই গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে বাবার সঙ্গে অভিমান করে মঙ্গলবার দুপুর আনুমানিক ২টার দিকে সোহান গ্যাস ট্যাবলেট খান। পরে বাড়িতে এসে বাবাকে দেখতে চান। তবে অভিমান করে বাবা তার সঙ্গে দেখা করেননি। একপর্যায়ে শারীরিক অসুস্থতা অনুভব করলে সোহান তার মাকে জানান, তিনি গ্যাস ট্যাবলেট খেয়েছেন।
পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরে শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের ভাষ্য, ঘটনার কয়েক ঘণ্টা আগে সোহান তার ফেসবুক স্টোরিতে ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’ লিখে পোস্ট করেছিলেন। এছাড়া তিনি বিভিন্ন দেনা-পাওনা পরিশোধ করে দিয়েছিলেন বলেও স্থানীয়রা জানান।
ধুনট থানার উপপরিদর্শক (এসআই) ওসমান গনি জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।
বুধবার সকাল ৮টার দিকে বহালগাছা গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সোহানের দাফন সম্পন্ন করা হয়।

এমএসএম / এমএসএম

বাঘায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শালিখায় বিভিন্ন মৎস্য অভয়াশ্রমে চিতল মাছের পোনা অবমুক্তকরণ

কুড়িগ্রামে এনসিপি নেতা খলিলুর রহমানকে দল থেকে বহিষ্কার

পিরোজপুরে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ ও ডিজিটাল ব্যাংকিং বুথের সেবা কার্যক্রমের বর্ণাঢ্য উদ্বোধন

রায়গঞ্জে আদালতের একাধিক রায় থাকার পরেও জমিতে যেতে বাধা, নিরাপত্তাহীনতায় একটি পরিবার

কুড়িগ্রামে সার বিতর্কে কৃষি বিভাগের শীর্ষ কর্মকর্তার চেয়ার বদল

গ্রাম আদালত সক্রিয় হলে মানুষের আস্থা ফিরবে: জেলা প্রশাসক শিল্পী রানী রায়

এনআইডি সংশোধনে ঘুষ বাণিজ্যের অভিযোগ

চট্টগ্রামে রেজিস্ট্রি অফিসে ঘুষ বাণিজ্য, আটক ৩

মোল্লাহাটে সারের ডিলারশিপে রাজনৈতিক প্রভাব ও দুর্নীতির অভিযোগ

আটঘরিয়ায় চাঁদভা ইউনিয়ন বিএনপির তৃণমূলের আলোচনা সভা

দাউদকান্দির গৌরীপুরে কুমিল্লা উত্তর জেলা বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ

লাকসামে নওয়াব ফয়েজুন্নেচ্ছা চৌধুরানী ১২৩তম মৃত্যুবার্ষিকী পালিত