গজারিয়ায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সারাদেশে নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে মুন্সীগঞ্জের গজারিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার বিকেলে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভবেরচর বাসস্ট্যান্ড এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি মহাসড়ক ও ভবেরচর-উপজেলা পরিষদ সড়ক প্রদক্ষিণ করে। এর আগে নবগঠিত মুন্সীগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুন্নাসহ উপজেলা যুবদলের নেতাকর্মীরা ভবেরচর কেন্দ্রীয় ঈদগাহ থেকে একটি মিছিল বের করেন। মিছিলটি কলেজ রোড হয়ে ভবেরচর বাসস্ট্যান্ডে এসে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে একত্রিত হয়। পরে সম্মিলিত মিছিলটি গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মো. সাখাওয়াত হোসেন এবং মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ও জেলা প্রশাসক কার্যালয়সহ বিভিন্ন কর্মসূচি শেষে ঢাকায় ফেরার পথে বিক্ষোভকারীরা তাঁদের স্বাগত জানান। বিক্ষোভ-পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো ধরনের নৈরাজ্য মেনে নেওয়া হবে না। দেশের মানুষকে নিরাপদ রাখতে বিএনপি রাজপথে ছিল, আছে এবং থাকবে বলেও তারা মন্তব্য করেন। মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইসহাক আলীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন গজারিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ, জেলা কৃষক দলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম পিন্টু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মুহাম্মদ মাসুদ ফারুক ও আলহাজ আহসান উল্লাহ। এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত