ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

পিরোজপুরে মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্কের সভা অনুষ্ঠিত


অমিত বিশ্বাস, পিরোজপুর photo অমিত বিশ্বাস, পিরোজপুর
প্রকাশিত: ২৩-৯-২০২৬ দুপুর ১:৫১

মানবাধিকার সুরক্ষা, আইনের জটিলতা এবং জনকল্যাণে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা নিয়ে পিরোজপুরে মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্কের (এইচআরজেএন) সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ সেপ্টেম্বর মঙ্গলবার  বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে ‘ডিফেন্ডিং হিউম্যান রাইটস থ্রু নেটওয়ার্ক স্ট্রেনদেনিং (ডিএইচআরএনএস)’ প্রকল্পের আওতায় পিপলস ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (পিডিএফ) আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সহযোগিতা করে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)।
সভায় মানবাধিকার লঙ্ঘনের ঘটনা সংবাদে তুলে ধরার ক্ষেত্রে তথ্য যাচাই, সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য গ্রহণ এবং অভিযোগ ও প্রমাণিত ঘটনার মধ্যে পার্থক্য বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে ভুক্তভোগীর পরিচয়, ব্যক্তিগত তথ্য ও মর্যাদা রক্ষা এবং নারী, শিশু, প্রবীণ ও অসহায় মানুষের বিষয়ে সংবেদনশীল সাংবাদিকতার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। সভায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্কের খসড়া গঠনতন্ত্র পাঠ করে সাংবাদিকদের মতামত নেওয়া হয়। পাশাপাশি সাংবাদিক, আইনজীবী, মানবাধিকারকর্মী ও প্রশাসনের মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। পিপলস ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. রফিকুল ইসলাম পান্নার স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে সভা শুরু হয়। এতে বক্তব্য দেন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) প্রধান নির্বাহী অ্যাডভোকেট সাইদুর রহমান, প্রকল্প সমন্বয়কারী সোফিয়া হাসিন ও সিনিয়র স্টাফ ল’ইয়ার নাহিদ শামসু। সভায় সভাপতিত্ব করেন মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক, পিরোজপুরের আহ্বায়ক খালিদ আবু। এ সময় বীর মুক্তিযোদ্ধা শহীদুল হক চান, সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা এম এ রব্বানী ফিরোজ, সাংবাদিক মো. মনিরুজ্জামান নাসিম আলী, সাংবাদিক এস এম পারভেজ, সাংবাদিক জিয়াউল আহসানসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার