পত্নীতলায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
আওয়ামী লীগের ‘নৈরাজ্য ও ষড়যন্ত্রের’ প্রতিবাদে নওগাঁর পত্নীতলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা ও নজিপুর পৌর যুবদল।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় পত্নীতলা উপজেলা ও নজিপুর পৌর যুবদলের আয়োজনে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি নজিপুর পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নজিপুর বাসস্ট্যান্ড গোলচত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
নওগাঁ জেলা যুবদলের অন্যতম সদস্য ও নজিপুর পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদেরের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রমজান আলী সরদার, নজিপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এ জেড মিজান, পত্নীতলা উপজেলা মহিলা দলের সভানেত্রী মরিয়ম বেগম সেফা এবং নজিপুর পৌর মহিলা দলের সভানেত্রী মাহফুজা রায়হান।
এ ছাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বিপ্লব, সাদ্দাম ও রফিকুল ইসলাম; নজিপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত, তামিম, শান্ত ও রনি এবং ছাত্রনেতা রাকিবুল হাসানসহ যুবদল, বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার হরণকারী ও দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্টকারী আওয়ামী লীগের যেকোনো ‘ষড়যন্ত্র’ প্রতিহত করতে যুবদল রাজপথে সর্বদা প্রস্তুত রয়েছে। দলকে আরও সুসংগঠিত করে সব ধরনের অপশক্তির বিরুদ্ধে আন্দোলন অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।
এমএসএম / এমএসএম
বাঘায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শালিখায় বিভিন্ন মৎস্য অভয়াশ্রমে চিতল মাছের পোনা অবমুক্তকরণ
কুড়িগ্রামে এনসিপি নেতা খলিলুর রহমানকে দল থেকে বহিষ্কার
পিরোজপুরে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ ও ডিজিটাল ব্যাংকিং বুথের সেবা কার্যক্রমের বর্ণাঢ্য উদ্বোধন
রায়গঞ্জে আদালতের একাধিক রায় থাকার পরেও জমিতে যেতে বাধা, নিরাপত্তাহীনতায় একটি পরিবার
কুড়িগ্রামে সার বিতর্কে কৃষি বিভাগের শীর্ষ কর্মকর্তার চেয়ার বদল
গ্রাম আদালত সক্রিয় হলে মানুষের আস্থা ফিরবে: জেলা প্রশাসক শিল্পী রানী রায়
এনআইডি সংশোধনে ঘুষ বাণিজ্যের অভিযোগ
চট্টগ্রামে রেজিস্ট্রি অফিসে ঘুষ বাণিজ্য, আটক ৩
মোল্লাহাটে সারের ডিলারশিপে রাজনৈতিক প্রভাব ও দুর্নীতির অভিযোগ
আটঘরিয়ায় চাঁদভা ইউনিয়ন বিএনপির তৃণমূলের আলোচনা সভা
দাউদকান্দির গৌরীপুরে কুমিল্লা উত্তর জেলা বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ