লাকসামে নওয়াব ফয়েজুন্নেচ্ছা চৌধুরানী ১২৩তম মৃত্যুবার্ষিকী পালিত
কুমিল্লার লাকসামে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক নওয়াব ফয়েজুন্নছো চৌধুরানীর ১২৩তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। শিক্ষা শান্তি, নারীশিক্ষার প্রসার, সমাজসংস্কার ও মানবকল্যাণে অসামান্য অবদান রাখা এই মহীয়সী নারীর স্মরণে বুধবার বিভিন্নি র্কমসূচরি আয়োজন করা হয়।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে লাকসাম উপজেলার পশ্চিমগাঁওয়ে অবস্থিত নওয়াব ফয়জুনেচ্ছা চৌধুরানীর সমাধিতে লাকসাম উপজলো প্রশাসন ও জাতীয় জাদুঘরের পক্ষ থেেক পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।পরে সকাল ৯টায় নওয়াব ফয়েজুন্নছো চৌধুরানী হাউসে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নওয়াব ফয়েজুন্নেছা চৌধুরানীর জীবন, র্কম, শিক্ষা বিস্তারে অবদান এবং নারী জাগরণে তাঁর ভূমকিা নিয়ে আলোচনা করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিলান চাকমা, লাকসাম থানার অফিসার ইনর্চাজ (ওসি) কাজী কামরুন্নাহার লাইলী, লাকসাম উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহ আলম, সিদ্দিশ্বরী গার্লস স্কুলের শিক্ষিকা রাশিদা বেগমসহ লাকসাম জমিদার বাড়ি জাদুঘরের কর্মর্কতা-কর্মচারী।
আলোচনা সভায় বক্তারা বলনে, নওয়াব ফয়েজুন্নেচ্ছা চৌধুরানী ছিলেন নারীশিক্ষা ও সমাজকল্যাণে অগ্রণী এক ব্যক্তিত্ব। যে সময়ে নারীদের শিক্ষার সুযোগ ছিল অত্যন্ত সীমিত, সে সময় তিনি নারীশিক্ষার প্রয়োজনীয়তা উপলব্ধি করে শিক্ষার প্রসারে গুরুত্বর্পূণ ভূমিকা পালন করেন। ১৮৩৪ সালে জন্মগ্রহণকারী নওয়াব ফয়েজুন্নেচ্ছা চৌধুরানী তাঁর জীবদ্দশায় শিক্ষা, সমাজসংস্কার ও জনকল্যাণে বিভিন্নি কর্মকান্ড পরিচালনা করেন। বিশেষ করে নারীশিক্ষার প্রসার ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে তাঁর উদ্যোগ তৎকালীন সমাজে গুরুত্বর্পূণ পরির্বতনের পথ তৈরি করে।
শিক্ষার পাশাপাশি তিনি দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁিড়য়েছেন। তাঁর বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ এবং শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে র্দীঘদিন ধরে এ অঞ্চলের মানুষ উপকৃত হয়ে আসছে। তাঁর র্কমময় জীবন ও আর্দশ আজও নতুন প্রজন্মের জন্য অনুপ্ররেণার উৎস। ১৯০৩ সালের ২৩ সপ্টেম্বের মৃত্যুবরণ করেন নওয়াব ফয়েজুন্নেছা চৌধুরানী। মৃত্যুর ১২৩ বছর পরও শক্ষিা, নারী জাগরণ ও সমাজকল্যাণে তাঁর অবদান মানুষরে কাছে শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে আছে।
মৃত্যুবার্ষিকীর কর্মসূচীতে বক্তারা নওয়াব ফয়েজুন্নছো চৌধুরানীর স্মৃতি সংরক্ষণ, তাঁর জীবন ও র্কম নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং তাঁর প্রতিষ্ঠিত ঐতিহাসিক স্থাপনা ও প্রতিষ্ঠান এবং ভূমি গুলোর যথাযথ রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্বারোপ করনে।নারীশিক্ষা, সমাজসংস্কার ও মানবকল্যাণে নওয়াব ফয়েজুন্নেছা চৌধুরানীর অবদান ইতিহাসে চরিস্মরণীয় হয়ে থাকবে।
এমএসএম / এমএসএম
বাঘায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শালিখায় বিভিন্ন মৎস্য অভয়াশ্রমে চিতল মাছের পোনা অবমুক্তকরণ
কুড়িগ্রামে এনসিপি নেতা খলিলুর রহমানকে দল থেকে বহিষ্কার
পিরোজপুরে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ ও ডিজিটাল ব্যাংকিং বুথের সেবা কার্যক্রমের বর্ণাঢ্য উদ্বোধন
রায়গঞ্জে আদালতের একাধিক রায় থাকার পরেও জমিতে যেতে বাধা, নিরাপত্তাহীনতায় একটি পরিবার
কুড়িগ্রামে সার বিতর্কে কৃষি বিভাগের শীর্ষ কর্মকর্তার চেয়ার বদল
গ্রাম আদালত সক্রিয় হলে মানুষের আস্থা ফিরবে: জেলা প্রশাসক শিল্পী রানী রায়
এনআইডি সংশোধনে ঘুষ বাণিজ্যের অভিযোগ
চট্টগ্রামে রেজিস্ট্রি অফিসে ঘুষ বাণিজ্য, আটক ৩
মোল্লাহাটে সারের ডিলারশিপে রাজনৈতিক প্রভাব ও দুর্নীতির অভিযোগ
আটঘরিয়ায় চাঁদভা ইউনিয়ন বিএনপির তৃণমূলের আলোচনা সভা
দাউদকান্দির গৌরীপুরে কুমিল্লা উত্তর জেলা বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ