ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

দাউদকান্দির গৌরীপুরে কুমিল্লা উত্তর জেলা বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ


শরিফুল ইসলাম, দাউদকান্দি photo শরিফুল ইসলাম, দাউদকান্দি
প্রকাশিত: ২৩-৯-২০২৬ দুপুর ১:৫৩

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির চেষ্টার প্রতিবাদে কুমিল্লা উত্তর জেলা বিএনপির উদ্যোগে দাউদকান্দির গৌরীপুরে প্রতিবাদ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে দাউদকান্দি উপজেলার গৌরীপুর নাহার কমপ্লেক্সের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি মহাসড়কের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে পরে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন।
কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম বাবু, ওসমান গণি ভূঁইয়া ও সুফিয়া খাতুন।
এছাড়া উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এম এ লতিফ ভূঁইয়া, দাউদকান্দি পৌর বিএনপির সাবেক আহ্বায়ক নুর মোহাম্মদ সেলিম সরকার, মেঘনা উপজেলা বিএনপির আহবায়ক রমিজ উদ্দিন লন্ডনী, দাউদকান্দি উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন আহমেদ, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ভিপি মোঃ জাহাঙ্গীর আলম, দাউদকান্দি উপজেলা কৃষকদলের সভাপতি আহাম্মদ হোসেন তালুকদার, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন আনন্দ, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদল সভাপতি আসিফ কবির, দাউদকান্দি উপজেলা যুবদলের সদস্য সচিব রোমান খন্দকার, থানা ছাত্রদলের সভাপতি আবদুল বাসেদ, সদস্য সচিব রিমন খন্দকারসহ বিএনপি ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতিতে কোনো ধরনের নৈরাজ্য, সহিংসতা ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা মেনে নেওয়া হবে না। তারা নেতাকর্মীদের শান্তিপূর্ণ ও ঐক্যবদ্ধভাবে রাজনৈতিক কর্মসূচি পালনের আহ্বান জানান।
পরে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রতিবাদ মিছিল করেন। কর্মসূচিকে কেন্দ্র করে গৌরীপুর এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে কিছু সময়ের জন্য রাজনৈতিকভাবে সরব হয়ে ওঠে পুরো এলাকা। 

এমএসএম / এমএসএম

বাঘায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শালিখায় বিভিন্ন মৎস্য অভয়াশ্রমে চিতল মাছের পোনা অবমুক্তকরণ

কুড়িগ্রামে এনসিপি নেতা খলিলুর রহমানকে দল থেকে বহিষ্কার

পিরোজপুরে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ ও ডিজিটাল ব্যাংকিং বুথের সেবা কার্যক্রমের বর্ণাঢ্য উদ্বোধন

রায়গঞ্জে আদালতের একাধিক রায় থাকার পরেও জমিতে যেতে বাধা, নিরাপত্তাহীনতায় একটি পরিবার

কুড়িগ্রামে সার বিতর্কে কৃষি বিভাগের শীর্ষ কর্মকর্তার চেয়ার বদল

গ্রাম আদালত সক্রিয় হলে মানুষের আস্থা ফিরবে: জেলা প্রশাসক শিল্পী রানী রায়

এনআইডি সংশোধনে ঘুষ বাণিজ্যের অভিযোগ

চট্টগ্রামে রেজিস্ট্রি অফিসে ঘুষ বাণিজ্য, আটক ৩

মোল্লাহাটে সারের ডিলারশিপে রাজনৈতিক প্রভাব ও দুর্নীতির অভিযোগ

আটঘরিয়ায় চাঁদভা ইউনিয়ন বিএনপির তৃণমূলের আলোচনা সভা

দাউদকান্দির গৌরীপুরে কুমিল্লা উত্তর জেলা বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ

লাকসামে নওয়াব ফয়েজুন্নেচ্ছা চৌধুরানী ১২৩তম মৃত্যুবার্ষিকী পালিত