আটঘরিয়ায় চাঁদভা ইউনিয়ন বিএনপির তৃণমূলের আলোচনা সভা
পাবনার আটঘরিয়ার হাপানিয়া স্কুল প্রাঙ্গণে চাঁদভা ইউনিয়ন বিএনপির সাবেক তৃণমূল নেতাকর্মীদের উদ্যোগে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নের সাংগঠনিক কার্যক্রম জোরদার, তৃণমূলের ঐক্য সুদৃঢ়করণ, এলাকার সমস্যা সমাধান এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করার লক্ষ্যে গতকাল রাতে এ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এ টি এম আব্দুস সাত্তার বিশ্বাস।
সাবেক ইউপি সদস্য ও জ্যেষ্ঠ বিএনপি নেতা হান্নান আলীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন তৃণমূলের সাবেক জ্যেষ্ঠ নেতাদের মধ্যে মকবুল হোসেন প্রামাণিক, কলম বিশ্বাস, খালেক মেম্বার, ফারুক হোসেন, ইদ্রিস আলী মোল্লাহ, লুৎফর রহমান, আব্দুল খালেক, আরশেদ আলী মন্টু, আব্দুল হালিম, আব্দুস সাত্তার, এস্কেন্দার আলী ও তারা মিয়া প্রমুখ। এ সময় বিভিন্ন গ্রামের মাতব্বর, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় উপস্থিত সকল নেতাকর্মী হাত তুলে সমর্থন জানিয়ে আসন্ন চাঁদভা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে হান্নান আলীকে তৃণমূলের একক প্রার্থী হিসেবে ঘোষণা করেন। চেয়ারম্যান প্রার্থী হিসেবে নিজের অনুভূতি প্রকাশ করে হান্নান আলী বলেন, তৃণমূলের নেতাকর্মীরা তাঁর ওপর যে আস্থা রেখেছেন, জনগণের মূল্যবান ভোটে নির্বাচিত হলে তিনি চাঁদভা ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়নে রূপান্তর করবেন। যেকোনো সুখে-দুঃখে ও বিপদে-আপদে সাধারণ মানুষের পাশে থাকার দৃঢ় প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
এমএসএম / এমএসএম
বাঘায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শালিখায় বিভিন্ন মৎস্য অভয়াশ্রমে চিতল মাছের পোনা অবমুক্তকরণ
কুড়িগ্রামে এনসিপি নেতা খলিলুর রহমানকে দল থেকে বহিষ্কার
পিরোজপুরে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ ও ডিজিটাল ব্যাংকিং বুথের সেবা কার্যক্রমের বর্ণাঢ্য উদ্বোধন
রায়গঞ্জে আদালতের একাধিক রায় থাকার পরেও জমিতে যেতে বাধা, নিরাপত্তাহীনতায় একটি পরিবার
কুড়িগ্রামে সার বিতর্কে কৃষি বিভাগের শীর্ষ কর্মকর্তার চেয়ার বদল
গ্রাম আদালত সক্রিয় হলে মানুষের আস্থা ফিরবে: জেলা প্রশাসক শিল্পী রানী রায়
এনআইডি সংশোধনে ঘুষ বাণিজ্যের অভিযোগ
চট্টগ্রামে রেজিস্ট্রি অফিসে ঘুষ বাণিজ্য, আটক ৩
মোল্লাহাটে সারের ডিলারশিপে রাজনৈতিক প্রভাব ও দুর্নীতির অভিযোগ
আটঘরিয়ায় চাঁদভা ইউনিয়ন বিএনপির তৃণমূলের আলোচনা সভা
দাউদকান্দির গৌরীপুরে কুমিল্লা উত্তর জেলা বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ