ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

মোল্লাহাটে সারের ডিলারশিপে রাজনৈতিক প্রভাব ও দুর্নীতির অভিযোগ


আরিফুর রহমান, বাগেরহাট photo আরিফুর রহমান, বাগেরহাট
প্রকাশিত: ২৩-৯-২০২৬ দুপুর ১:৫৫

দলীয় প্রভাব খাটিয়ে ও ভুয়া কাগজপত্র তৈরি করে সারের ডিলারশিপ প্রদানে অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন বাগেরহাটের মোল্লাহাট উপজেলা জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি মাওলানা ইব্রাহিম তালুকদার। বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ তুলে ধরেন। এ সময় উপজেলার কীটনাশক ব্যবসায়ী বাচ্চু মোল্লাসহ আরও তিন ভুক্তভোগী উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য ও সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাওলানা ইব্রাহিম তালুকদার জানান, ছাত্রজীবন থেকেই তিনি জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং বিগত সরকারের আমলে রাজনৈতিক কারণে বারবার জেল-জুলুম ও মামলার শিকার হয়েছেন। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় সারের সাব-ডিলার হিসেবে সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছেন। সম্প্রতি জেলায় সার ডিলারশিপ লাইসেন্স প্রদানের প্রক্রিয়া শুরু হলে তিনি সকল আনুষ্ঠানিকতা ও শর্ত মেনে মোল্লাহাট উপজেলার আটজুড়ী, গাংনী ও কোদালিয়া ইউনিয়নে ওয়ার্ডভিত্তিক ডিলারশিপের জন্য আবেদন জমা দেন। কিন্তু উপজেলা যাচাই-বাছাই কমিটি কোনো নিয়ম-নীতির তোয়াক্কা না করে শুরুতেই তাঁর নাম তালিকা থেকে বাদ দেয়।

তিনি আরও অভিযোগ করেন, পরবর্তীতে তিনি বিষয়টি বাগেরহাট জেলা প্রশাসককে অবহিত করলে তিনি তাঁর নাম পুনরায় তালিকায় অন্তর্ভুক্ত করেন। কিন্তু একটি অসাধু ও কুচক্রী মহল রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে তাঁর নামে ভুয়া ইউনিয়ন আওয়ামী লীগের কমিটির পদধারী দেখিয়ে মিথ্যা কাগজপত্র তৈরি করে জেলা প্রশাসকের কাছে পাঠায়। কোনো প্রকার নিরপেক্ষ তদন্ত বা যাচাই-বাছাই ছাড়াই সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকে রাজনৈতিক ট্যাগ দিয়ে তালিকা থেকে আবার নাম বাদ দেওয়া হয়েছে। অন্যদিকে প্রকৃত কোনো ব্যবসা বা গুদাম না থাকা সত্ত্বেও দলীয় প্রভাব খাঁটিয়ে অন্যদের লাইসেন্স দেওয়া হচ্ছে বলে তিনি দাবি করেন।

এ অনিয়মের বিষয়ে জেলা বিএনপির আহ্বায়কসহ ঊর্ধ্বতন নেতৃবৃন্দকে অবহিত করা হয়েছে উল্লেখ করে মাওলানা ইব্রাহিম তালুকদার ভুয়া কাগজপত্রের সঠিক তদন্তের মাধ্যমে তাঁর নাম পুনরায় ডিলারশিপের তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ ও সুবিচার দাবি করেছেন।

এমএসএম / এমএসএম

বাঘায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শালিখায় বিভিন্ন মৎস্য অভয়াশ্রমে চিতল মাছের পোনা অবমুক্তকরণ

কুড়িগ্রামে এনসিপি নেতা খলিলুর রহমানকে দল থেকে বহিষ্কার

পিরোজপুরে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ ও ডিজিটাল ব্যাংকিং বুথের সেবা কার্যক্রমের বর্ণাঢ্য উদ্বোধন

রায়গঞ্জে আদালতের একাধিক রায় থাকার পরেও জমিতে যেতে বাধা, নিরাপত্তাহীনতায় একটি পরিবার

কুড়িগ্রামে সার বিতর্কে কৃষি বিভাগের শীর্ষ কর্মকর্তার চেয়ার বদল

গ্রাম আদালত সক্রিয় হলে মানুষের আস্থা ফিরবে: জেলা প্রশাসক শিল্পী রানী রায়

এনআইডি সংশোধনে ঘুষ বাণিজ্যের অভিযোগ

চট্টগ্রামে রেজিস্ট্রি অফিসে ঘুষ বাণিজ্য, আটক ৩

মোল্লাহাটে সারের ডিলারশিপে রাজনৈতিক প্রভাব ও দুর্নীতির অভিযোগ

আটঘরিয়ায় চাঁদভা ইউনিয়ন বিএনপির তৃণমূলের আলোচনা সভা

দাউদকান্দির গৌরীপুরে কুমিল্লা উত্তর জেলা বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ

লাকসামে নওয়াব ফয়েজুন্নেচ্ছা চৌধুরানী ১২৩তম মৃত্যুবার্ষিকী পালিত