ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে রেজিস্ট্রি অফিসে ঘুষ বাণিজ্য, আটক ৩


এসএম পিন্টু photo এসএম পিন্টু
প্রকাশিত: ২৩-৯-২০২৬ দুপুর ১:৫৫

চট্টগ্রামের রেজিস্ট্রি অফিসে দালাল ও অফিসারের সমন্বয়ে বেপরোয়া হয়ে ওঠেছে ঘুষ বাণিজ্যে সিন্ডিকেট। কাগজপত্র ঠিক থাকলেও মোটা অংকের ঘুষ না দিলে নানা অযুহাতে সেবাপ্রার্থীদের হয়রানি করা হয় আর ঘুষ দিলে ত্রুটিযুক্ত জমিও রেজিস্ট্রি হয় বলে জানা গেছে। সম্প্রতি দুদকের অভিযানে ঘুষ বাণিজ্যের সাথে জড়িত থাকার অভিযোগে ঘুষের ২ লাখ টাকাসহ এক সাব রেজিস্ট্রার ও তার ২ সহযোগীকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আটককৃতরা হলেন, পাহাড়তলী সাব-রেজিস্ট্রি অফিসের সাব-রেজিস্ট্রার আবদুস সোবহান, হেড ক্লার্ক ফারুক ইসলাম এবং অফিসের উমেদার রূপন দাশ। দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম ১ এর সহকারী পরিচালক সায়েদ আলম এই তথ্য নিশ্চিত করেছেন। 
অভিযানে দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম ১ এর উপপরিচালক মো. আল আমিনের নেতৃত্বে টিম লিডার ছিলেন, সহকারী পরিচালক সাইদ মোহাম্মদ ইমরান হোসেন। এছাড়াও আরেক সহকারী পরিচালক সায়েদ আলমসহ টিমের আরো ২ সদস্য উপস্থিত ছিলেন।
জানা যায়, চট্টগ্রামের একজন আইনজীবী তার মক্কেলের দুটি অংশীদারি চুক্তিপত্র রেজিস্ট্রির জন্য পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে দাখিল করেন। দলিলে কোনো ত্রুটি না থাকা সত্ত্বেও সাব-রেজিস্ট্রার কাজটি আটকে রাখেন। অভিযোগ অনুযায়ী, সাব-রেজিস্ট্রার আবদুস সোবহান ও হেড ক্লার্ক ফারুক ইসলাম দলিল দুটি রেজিস্ট্রির জন্য ২ লাখ টাকা ঘুষ দাবি করেন। নিরুপায় হয়ে ভুক্তভোগী আইনজীবী দুদকের হটলাইন ১০৬-এ অভিযোগ করেন এবং পরবর্তীতে দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ এ লিখিত আবেদন করেন। অভিযোগের প্রেক্ষিতে কমিশনের অনুমোদনক্রমে ২২ সেমপ্টেম্বর (মঙ্গলবার) দুদক চট্টগ্রাম জেলা কার্যালয় ১ এর একটি ট্র্যাপ টিম অভিযান পরিচালনা করে ঘুষের টাকাসহ তাদের আটক করেন। 
আটককৃতদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ এ মামলা দায়েরপূর্বক আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান আছে বলে জানিয়েছেন দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম ১ এর সহকারী পরিচালক সায়েদ আলম। 

এমএসএম / এমএসএম

বাঘায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শালিখায় বিভিন্ন মৎস্য অভয়াশ্রমে চিতল মাছের পোনা অবমুক্তকরণ

কুড়িগ্রামে এনসিপি নেতা খলিলুর রহমানকে দল থেকে বহিষ্কার

পিরোজপুরে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ ও ডিজিটাল ব্যাংকিং বুথের সেবা কার্যক্রমের বর্ণাঢ্য উদ্বোধন

রায়গঞ্জে আদালতের একাধিক রায় থাকার পরেও জমিতে যেতে বাধা, নিরাপত্তাহীনতায় একটি পরিবার

কুড়িগ্রামে সার বিতর্কে কৃষি বিভাগের শীর্ষ কর্মকর্তার চেয়ার বদল

গ্রাম আদালত সক্রিয় হলে মানুষের আস্থা ফিরবে: জেলা প্রশাসক শিল্পী রানী রায়

এনআইডি সংশোধনে ঘুষ বাণিজ্যের অভিযোগ

চট্টগ্রামে রেজিস্ট্রি অফিসে ঘুষ বাণিজ্য, আটক ৩

মোল্লাহাটে সারের ডিলারশিপে রাজনৈতিক প্রভাব ও দুর্নীতির অভিযোগ

আটঘরিয়ায় চাঁদভা ইউনিয়ন বিএনপির তৃণমূলের আলোচনা সভা

দাউদকান্দির গৌরীপুরে কুমিল্লা উত্তর জেলা বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ

লাকসামে নওয়াব ফয়েজুন্নেচ্ছা চৌধুরানী ১২৩তম মৃত্যুবার্ষিকী পালিত