রাজধানীর কুড়িল থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থী নিখোঁজ
রাজধানীর কুড়িল চৌরাস্তা এলাকা থেকে সামিহা আফরিন (১৪) নামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। সে জোয়ার সাহারা জসীমউদ্দীন ইনস্টিটিউটের ছাত্রী।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নিখোঁজ সামিহার ভাই সুজন সিকদার লিটন।
সুজন সিকদার লিটন জানান, নিখোঁজের দুইদিন আগে আমার বাবা তাকে পড়ালেখা নিয়ে বকাবকি করেন। এরপর সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সে বাসা থেকে বের হয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে পরদিন মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ভাটারা থানা একটি নিখোঁজের জিডি(জিডি নং-২৬৫৪) করি।
তিনি আরও জানান, আমার বোন ব্যক্তিগত কোনো মোবাইল ফোন ব্যবহার করত না। বাসা থেকে বের হয়েছে সিসিটিভি ক্যামেরায় দেখা গেছে। বাসা থেকে কোনো স্বর্ণ বা টাকা-পয়সা কিছুই নিয়ে এসে বের হয়নি।
কারো সঙ্গে কোনো প্রেমের সম্পর্ক আছে কিনা এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এই বিষয়টি আমাদের জানা নেই।
এ বিষয়ে ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল কাদের জানান, জিডিটি প্রথমে অন্য এক কর্মকর্তার কাছে ছিল, পরে তিনি পান। ইতোমধ্যে বিষয়টি জানিয়ে সব থানায় বার্তা পাঠানো হয়েছে। নিখোঁজ কিশোরী কোনো মোবাইল ফোন ব্যবহার করত না উল্লেখ করে তিনি বলেন, কোনো ডিজিটাল ডিভাইস ব্যবহার করলে তাকে খুঁজে বের করা সহজ হতো। তবে সে তার মা বা অন্য কারও ফোন দিয়ে কারও সঙ্গে যোগাযোগ করেছিল কি না, তা জানতে কল ডিটেইল রেকর্ড (সিডিআর) চাওয়া হয়েছে। মেসেজ পাওয়ার পর দেশের কোথাও ওই কিশোরীর সন্ধান মিললে তা পুলিশকে জানানো হবে।
aliul / aliul
মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ
সিম ব্যবহার নিয়ে প্রতিষ্ঠান প্রধানদের জরুরি নির্দেশনা দিল মাদ্রাসা বোর্ড
কেরানীগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ২০ রাউন্ড শর্টগানের কার্তুজ উদ্ধার
রাজধানীর কুড়িল থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থী নিখোঁজ
সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্ত বহালের দাবি
বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
এ বছর নয়, আগামী বছর স্থানীয় সরকার নির্বাচন : প্রতিমন্ত্রী
গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে বৃষ্টির আভাস, হতে পারে ভারী বর্ষণ
চট্টগ্রামে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সমুদ্র বন্দরে সতর্ক সংকেত
স্থানীয় সরকার প্রতিষ্ঠানে ছাদে সৌরবিদ্যুৎ, লক্ষ্য ৩০০ মেগাওয়াট
মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে খলিলুর রহমানের মতবিনিময়