কুড়িগ্রামে সার বিতর্কে কৃষি বিভাগের শীর্ষ কর্মকর্তার চেয়ার বদল
কুড়িগ্রামে সার বিতরণে একের পর এক বিশৃঙ্খলা ও কৃষক ভোগান্তির মধ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুনকে বদলি করা হয়েছে। তাঁকে ঝিনাইদহ জেলার বীজ প্রত্যয়ন অফিসার হিসেবে বদলি করেছে কৃষি মন্ত্রণালয়।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বদলির বিষয়টি নিশ্চিত করে আব্দুল্লাহ আল মামুন বলেন, আমাকে ঝিনাইদহ বদলি করা হয়েছে। আমি দায়িত্ব হস্তান্তর করেছি।
কুড়িগ্রাম কৃষি বিভাগ সুত্রে এ তথ্য জানা গেছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের উপসচিব কামরুল ইসলাম খান স্বাক্ষরিত এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। গতকাল মঙ্গলবার সকালে আদেশের অনুলিপি কুড়িগ্রামে পৌঁছায়।
জেলা প্রশাসনের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, জেলায় সার বিতরণে একের পর এক বিশৃঙ্খলা ও কৃষক ভোগান্তির কারণে আব্দুল্লাহ আল মামুনকে শাস্তিমূলকভাবে বদলি করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আব্দুল্লাহ আল মামুনকে স্ট্যান্ড রিলিজের আদেশ দেওয়া হয়েছে।
তাঁকে আজ ২৩ সেপ্টেম্বর বুধবার বিকেলের মধ্যে বদলিকৃত কর্মস্থল ঝিনাইদহে যোগ দিতে বলা হয়েছে। অন্যথায় ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরের মধ্যে তাঁকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য করা হবে।
তাঁর স্থলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামারবাড়ি, ঢাকার প্রশাসন ও অর্থ উইংয়ের উপপরিচালক আবু ফাত্তাহ মো. রওশন কবীরকে কুড়িগ্রামের উপপরিচালক হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে।
খামারবাড়ি কুড়িগ্রাম সূত্রে জানা গেছে, আব্দুল্লাহ আল মামুন অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ) তানভীর আহমেদ সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করে মঙ্গলবার কুড়িগ্রাম ত্যাগ করেছেন।
কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ জানান, কৃষি বিভাগের উপপরিচালকের বদলির হয়েছে। আজ বুধবার নতুন উপপরিচালক পদে একজন কর্মকর্তা যোগদান করবেন।
এমএসএম / এমএসএম
চরাঞ্চলের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা নিশ্চিতে বিশেষ মেডিকেল ক্যাম্প
বাঘায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শালিখায় বিভিন্ন মৎস্য অভয়াশ্রমে চিতল মাছের পোনা অবমুক্তকরণ
কুড়িগ্রামে এনসিপি নেতা খলিলুর রহমানকে দল থেকে বহিষ্কার
পিরোজপুরে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ ও ডিজিটাল ব্যাংকিং বুথের সেবা কার্যক্রমের বর্ণাঢ্য উদ্বোধন
রায়গঞ্জে আদালতের একাধিক রায় থাকার পরেও জমিতে যেতে বাধা, নিরাপত্তাহীনতায় একটি পরিবার
কুড়িগ্রামে সার বিতর্কে কৃষি বিভাগের শীর্ষ কর্মকর্তার চেয়ার বদল
গ্রাম আদালত সক্রিয় হলে মানুষের আস্থা ফিরবে: জেলা প্রশাসক শিল্পী রানী রায়
এনআইডি সংশোধনে ঘুষ বাণিজ্যের অভিযোগ
চট্টগ্রামে রেজিস্ট্রি অফিসে ঘুষ বাণিজ্য, আটক ৩
মোল্লাহাটে সারের ডিলারশিপে রাজনৈতিক প্রভাব ও দুর্নীতির অভিযোগ
আটঘরিয়ায় চাঁদভা ইউনিয়ন বিএনপির তৃণমূলের আলোচনা সভা