রায়গঞ্জে আদালতের একাধিক রায় থাকার পরেও জমিতে যেতে বাধা, নিরাপত্তাহীনতায় একটি পরিবার
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চকনুর গ্রামে ২০ শতক জমি নিয়ে বিরোধের জেরে আদালতের রায় ও ডিক্রি নিজের পক্ষে থাকার পরও জমিতে গিয়ে ভোগদখলে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। প্রতিপক্ষ স্থানীয়ভাবে প্রভাব খাটিয়ে ভয়ভীতি দেখাচ্ছে বলেও অভিযোগ করেছেন জমির দাবিদার মোছা. আর্জিনা বেগম (৪০)। এতে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে জানান।
চকনুর গ্রামের আর্জিনা বেগমের সঙ্গে একই এলাকার মো. আব্দুস ছালাম, মো. ছোরহাব আলীসহ কয়েকজনের এ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। জমিটি চকনুর মৌজায় অবস্থিত। এর জে.এল. নম্বর ১৭৫, আরএস খতিয়ান নম্বর ১৩৪ এবং আরএস দাগ নম্বর ৯৩৩। জমিটির শ্রেণি ফসলি।
আর্জিনা বেগমের দাবি, জমিটির মালিকানা ও পূর্বের ভোগদখলসংক্রান্ত দলিলপত্র, খাজনা-খারিজসহ সংশ্লিষ্ট নথি পর্যালোচনা করে আদালত তাঁর পক্ষে রায় ও ডিক্রি দিয়েছেন। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল হলেও পরবর্তী আদালত আগের রায় বহাল রাখেন বলে জানান তিনি।
তাঁর অভিযোগ, এরপরও প্রতিপক্ষ তাঁকে জমিতে প্রবেশ, আগাছা পরিষ্কার ও চাষাবাদসহ ভোগদখলে বাধা দিয়ে আসছে। গত ৫ জুলাই সকাল ১০টার দিকে তিনি জমিতে আগাছা পরিষ্কার করতে গেলে আব্দুস ছালাম, ছোরহাব আলীসহ কয়েকজন বাঁশের লাঠি ও কাঠের বাটাম নিয়ে এসে কাজে বাধা দেন। এ সময় গালিগালাজের পাশাপাশি মারধর ও খুন-জখমের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।
আর্জিনা বলেন, “আমার দলিলপত্র, খাজনা-খারিজের কাগজপত্র এবং আদালতের রায় ও ডিক্রি রয়েছে। আমি কোনো সংঘাত চাই না। আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে শান্তিপূর্ণভাবে নিজের জমিতে যেতে চাই। এ জন্য প্রয়োজনীয় পুলিশি ও প্রশাসনিক সহযোগিতা চাই।”
অভিযোগের পর রায়গঞ্জ থানায় উভয় পক্ষকে নিয়ে বৈঠক হয়েছে বলে জানান আর্জিনা। সেখানে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং আদালতের সিদ্ধান্ত বাস্তবায়নে বাধা না দেওয়ার বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়। তবে এরপরও সমস্যা পুরোপুরি কাটেনি বলে তাঁর দাবি।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, জমিটি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। আদালতে বিষয়টি গড়ানোর পর সিদ্ধান্ত হলেও বিরোধের পুরোপুরি অবসান হয়নি। তাঁদের মতে, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে উভয় পক্ষের আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং প্রশাসনের নজরদারি প্রয়োজন।
বিষয়টির প্রতিকার চেয়ে স্থানীয় সংসদ সদস্য ভিপি আয়নুল হকসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে আবেদন করেছেন আর্জিনা বেগম। তাঁর দাবি, আদালতের রায় ও ডিক্রির আলোকে শান্তিপূর্ণভাবে জমির ভোগদখল নিশ্চিত করা এবং তাঁর পরিবারের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।
এ বিষয়ে মো. আব্দুস ছালাম ও মো. ছোরহাব আলীর বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের পাওয়া যায়নি।
এমএসএম / এমএসএম
বাঘায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শালিখায় বিভিন্ন মৎস্য অভয়াশ্রমে চিতল মাছের পোনা অবমুক্তকরণ
কুড়িগ্রামে এনসিপি নেতা খলিলুর রহমানকে দল থেকে বহিষ্কার
পিরোজপুরে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ ও ডিজিটাল ব্যাংকিং বুথের সেবা কার্যক্রমের বর্ণাঢ্য উদ্বোধন
রায়গঞ্জে আদালতের একাধিক রায় থাকার পরেও জমিতে যেতে বাধা, নিরাপত্তাহীনতায় একটি পরিবার
কুড়িগ্রামে সার বিতর্কে কৃষি বিভাগের শীর্ষ কর্মকর্তার চেয়ার বদল
গ্রাম আদালত সক্রিয় হলে মানুষের আস্থা ফিরবে: জেলা প্রশাসক শিল্পী রানী রায়
এনআইডি সংশোধনে ঘুষ বাণিজ্যের অভিযোগ
চট্টগ্রামে রেজিস্ট্রি অফিসে ঘুষ বাণিজ্য, আটক ৩
মোল্লাহাটে সারের ডিলারশিপে রাজনৈতিক প্রভাব ও দুর্নীতির অভিযোগ
আটঘরিয়ায় চাঁদভা ইউনিয়ন বিএনপির তৃণমূলের আলোচনা সভা
দাউদকান্দির গৌরীপুরে কুমিল্লা উত্তর জেলা বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ