ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

কেরানীগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ২০ রাউন্ড শর্টগানের কার্তুজ উদ্ধার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩-৯-২০২৬ দুপুর ২:৩৫

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের ঝিলমিল আবাসিক এলাকা থেকে ২০ রাউন্ড ১২ বোর শর্টগানের তাজা কার্তুজ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে এসআরবি-১০, সিপিএসসি, লালবাগ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঝিলমিল আবাসিক এলাকায় অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় কার্তুজগুলো উদ্ধার করা হয়।

এসআরবি-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ঝিলমিল আবাসিক এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে পরিত্যক্ত অবস্থায় ২০ রাউন্ড ১২ বোর শর্টগানের তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, রাষ্ট্রীয় নিরাপত্তা, জননিরাপত্তা ও নাশকতা প্রতিরোধে এসআরবি পেশাদার ও নির্ভরযোগ্য বাহিনী হিসেবে কার্যকর ভূমিকা রেখে চলেছে। অবৈধ অস্ত্রের মজুত, পরিবহন ও ব্যবহার রোধে গোয়েন্দাভিত্তিক তথ্য সংগ্রহের পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

aliul / aliul

মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

সিম ব্যবহার নিয়ে প্রতিষ্ঠান প্রধানদের জরুরি নির্দেশনা দিল মাদ্রাসা বোর্ড

কেরানীগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ২০ রাউন্ড শর্টগানের কার্তুজ উদ্ধার

রাজধানীর কুড়িল থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থী নিখোঁজ

সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্ত বহালের দাবি

বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

এ বছর নয়, আগামী বছর স্থানীয় সরকার নির্বাচন : প্রতিমন্ত্রী

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে বৃষ্টির আভাস, হতে পারে ভারী বর্ষণ

চট্টগ্রামে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সমুদ্র বন্দরে সতর্ক সংকেত

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে ছাদে সৌরবিদ্যুৎ, লক্ষ্য ৩০০ মেগাওয়াট

মা‌র্কিন প্রেসিডেন্টের স‌ঙ্গে খলিলুর রহমানের মতবিনিময়

মেট্রোরেলের দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ ছিল চলাচল