সিম ব্যবহার নিয়ে প্রতিষ্ঠান প্রধানদের জরুরি নির্দেশনা দিল মাদ্রাসা বোর্ড
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানকে প্রতিষ্ঠানের ইআইআইএন নম্বরের বিপরীতে নিবন্ধিত সিম কার্ড সচল ও ব্যবহারযোগ্য রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বোর্ডের দাপ্তরিক যোগাযোগ ও অনলাইন সেবা নির্বিঘ্ন রাখতে প্রতিষ্ঠান প্রধানদের এ নির্দেশনা দেওয়া হয়।
বুধবার (২৩ সেপ্টেম্বর) মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বোর্ডের সব দাপ্তরিক কার্যক্রম এবং অনলাইন যোগাযোগ সহজ ও নিরাপদ করতে প্রতিটি প্রতিষ্ঠানের ইআইআইএন নম্বরের সঙ্গে মিল রেখে নির্দিষ্ট সিম কার্ড ব্যবহার করতে হবে। ইআইআইএন নম্বরের বিপরীতে নিবন্ধিত সিম কার্ডটি সচল না থাকলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে বোর্ড থেকে প্রয়োজনীয় যোগাযোগ করা সম্ভব হবে না। একই সঙ্গে অনলাইন বিভিন্ন সেবার জন্য প্রয়োজনীয় ওটিপি (ওয়ান-টাইম পাসওয়ার্ড) পাঠানোও সম্ভব হবে না।
এ কারণে বোর্ডের অনলাইন সেবা ও দাপ্তরিক যোগাযোগ নিরবচ্ছিন্ন রাখতে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের জরুরি ভিত্তিতে ইআইআইএনভিত্তিক সিম কার্ডটি সক্রিয় ও ব্যবহারযোগ্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
aliul / aliul
মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ
সিম ব্যবহার নিয়ে প্রতিষ্ঠান প্রধানদের জরুরি নির্দেশনা দিল মাদ্রাসা বোর্ড
কেরানীগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ২০ রাউন্ড শর্টগানের কার্তুজ উদ্ধার
রাজধানীর কুড়িল থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থী নিখোঁজ
সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্ত বহালের দাবি
বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
এ বছর নয়, আগামী বছর স্থানীয় সরকার নির্বাচন : প্রতিমন্ত্রী
গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে বৃষ্টির আভাস, হতে পারে ভারী বর্ষণ
চট্টগ্রামে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সমুদ্র বন্দরে সতর্ক সংকেত
স্থানীয় সরকার প্রতিষ্ঠানে ছাদে সৌরবিদ্যুৎ, লক্ষ্য ৩০০ মেগাওয়াট
মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে খলিলুর রহমানের মতবিনিময়