একাত্তরের পরাজিত শক্তি ও পলাতক গোষ্ঠী এক হয়ে দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে-প্রতিমন্ত্রী মীর হেলাল
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি কিংবা অসৎ উপায়ের মাধ্যমে ভিডিও বানিয়ে বিদেশ থেকে বাংলাদেশে সরকার পতনের দিনস্বপ্ন কোনোদিন পূরণ হবে না বলে
হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, এমপি।
গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রামের হাটহাজারীর ধলই কাটিরহাট বাজারে পতিত স্বৈরাচার ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীদের নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত এক বিশাল বিক্ষোভ সমাবেশ ও গণমিছিলে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল এ মন্তব্য করেন।
ব্যারিস্টার মীর হেলাল আরো বলেন,দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রতিটি এলাকাকে সুপ্ত, গুপ্ত ও পলাতক অপরাধীদের প্রভাব থেকে মুক্ত রাখতে ঐক্যবদ্ধভাবে সজাগ ও সতর্ক থাকতে হবে।
আওয়ামী দোসর ও '৭১-এর পরাজিত শক্তির কঠোর সমালোচনা করে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বলেন, যারা ২০২৪ সালের ৫ আগস্টের পর দেশ থেকে পালিয়ে গেছে, তাদের বক্তব্যের সঙ্গে ৭১-এর পরাজিত শক্তির বক্তব্যের হুবহু মিল রয়েছে। তাদের স্বপ্ন যে অলীক, তা তারা বুঝতে পারছে না। প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তাঁর সরকারের দুই-তৃতীয়াংশ সংসদ সদস্য জনগণের সরাসরি সমর্থনে রাজপথের লড়াই-সংগ্রামের মাধ্যমে নির্বাচিত হয়েছেন—কোনো 'আমি-ডামি' বা রাতের ভোটের মাধ্যমে নয়।
দেশের অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, বিগত সরকারের ৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা ও বিপর্যস্ত অর্থনীতিকে টেনে তুলে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে এনেছেন এবং নতুন করে বৈশ্বিক বিনিয়োগ আকর্ষণ করছেন। ঠিক এমন মুহূর্তে একাত্তরের পরাজিত শক্তি ও ২০২৪-এর পলাতক গোষ্ঠী এক হয়ে দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে।
ধলই ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আজম মাস্টারের সভাপতিত্বে এবং জাসাস চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি ও ফরহাদাবাদ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব কাজী সাইফুল ইসলাম টুটুল এবং ধলই ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নাসিম মেম্বারের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে উপজেলা ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।
সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস উদ্দিন চেয়ারম্যান, যুগ্ম আহ্বায়ক সেলিম চেয়ারম্যান, ডা. রফিকুল আলম, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আকবর আলী, আলহাজ্ব রহমত উল্লাহ, উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাখাওয়াত হোসেন শিমুল, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি, উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল ইসলাম তকি এবং উত্তর জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জ্বলসহ স্থানীয় অন্য রাজনৈতিক নেতৃবৃন্দ।
এমএসএম / এমএসএম
ধামইরহাটে হাট-বাজারের জায়গা দখলের চেষ্টা ব্যর্থ করে দিল প্রশাসন
৩ কেজি ৭০০ গ্রাম ইলিশের দাম ১০ হাজার ৯০০ টাকা
শাহজাদপুরে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত
হাতিয়ায় নারিকেল পাড়াকে কেন্দ্র করে ভাগিনার লাঠির আঘাতে মামা নিহতের অভিযোগ
রাণীশংকৈলে প্রধান শিক্ষক নেই ৫৭ প্রাথমিক বিদ্যালয়ে
রাজারহাটে সমবায় সমিতির নামে প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ
ডাক্তার কবির সরদারের পিতা আব্দুল আজিজ সরদার আর নেই
চাঁপাইনবাবগঞ্জে চাঞ্চল্যকর ১১ মাসের শিশু অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ২
খেলার মাঠ হারিয়ে গেছে অনলাইন গেমসের দাপটে
একাত্তরের পরাজিত শক্তি ও পলাতক গোষ্ঠী এক হয়ে দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে-প্রতিমন্ত্রী মীর হেলাল
শ্রীপুরে অতিরিক্ত দামে সার বিক্রি, ডিলারকে একলক্ষ টাকা জরিমানা
চরাঞ্চলের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা নিশ্চিতে বিশেষ মেডিকেল ক্যাম্প