ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

খেলার মাঠ হারিয়ে গেছে অনলাইন গেমসের দাপটে


বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি photo বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ২৩-৯-২০২৬ দুপুর ৩:২৬

"শৈশব" শব্দটি মনে হলেই হৃদয়ে ক্যানভাসে ভেসে এঠে রঙিন গল্পের জগৎ। ছেলে বেলার জীবনটা ছিল নির্ভার, চিন্তাহীন,  ভারমুক্ত, ভাবনাহীন একটা সময়। ফেলে আসা দুরন্ত শৈশবের স্মৃতি আজো অমলিন "দুপুরের খাবার সেড়ে ঘড়ির কাঁটার সাথে চলতো শিশু-কিশোরদের প্রতিযোগিতা"- তখন শুধুই অপেক্ষার প্রহর ঘরির কাটায় কখন চারটার ঘরে আসবে? কখন যাবো মাঠে? চারটা বাজতে না বাজতেই পাড়া-মহল্লার শিশু-কিশোরদের মাঠে খেলার জন্য হৈ-হুল্লোড়। বাবা-মায়ে অজান্তে জানালা দিয়ে ফিসফিস করে বন্ধুদের ডাক পড়ত- 'এই, তোরা বের হ!' অথচ বর্তমান আধুনিক প্রযুক্তির প্রভাবে মোবাইলের বিভিন্ন ডিজিটাল গেইমিং এর ফাঁদে হারিয়ে যাচ্ছে আমাদের প্রাচীন ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধুলা। বর্তমান প্রযুক্তির যুগে স্মার্টফোন, কম্পিউটার এবং গেমিং কনসোলসহ বিভিন্ন গেমের প্রতি অতিরিক্ত আসক্তির কারণে নতুন প্রজন্মের ছেলে-মেয়েরা মাঠের খেলা ছেড়ে চার দেয়ালের মাঝে বন্দি হয়ে পড়ছে। এর ফলে খেলার মাঠে ঐতিহ্যবাহী খেলাগুলো আজ বিলুপ্তির পথে।

শৈশব ও স্মৃতিকাতরতা নিয়ে রবীন্দ্রনাথ লিখেছেন- "একালের যারা চেনে কি তারা- কানামাছি, সাতচারা? চেনে না ডাংগুলি চেনে না বউচি খেলেনি তো কুতকুত- এ যুগের খেলা আইপ্যাডে ভরা-আচানক, অদ্ভুত!" কবি মাসুম পান্থের "শৈশবের স্মৃতি-বিজড়িত" কবিতায় বর্ণনা করেছেন শৈশবের নানা ধরনের খেলার কথা। যে খেলাগুলো আজ কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে। প্রযুক্তির উন্নয়নে, স্মার্ট ফোনের দাপটে, ফেসবুক, টিকটক, ইউটিউবসহ নানাবিধ সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন প্রজন্মের। তারা মাঠের খেলাধুলা ফেলে মোবাইল আসক্তিতে ডুবে আছে যা অনেকটাই নেশার পর্যায়ে।

উপজেলার বিভিন্ন এলাকার কয়েকজন অভিভাবকের সাথে কথা বললে তারা শৈশবের স্মৃতিচারণ করে সকালের সময়কে বলেন, আমাদের শৈশবে কত কীই-না করেছি। সে সময়! বন্ধুরা মিলে কত গল্প, কত দুষ্টুমি আর কত খেলাই না খেলেছি- "গোল্লাছুট, ইচিংবিচিং, ফুলটোক্কা, বৌচি, গোল্লাছুট, ফুলটুক্কা, কুতকুতসহ আরও অনেক খেলা। তখন ছিল পুতুল খেলার ছল, আমরা নিজের পুতুলের সাথে বান্ধবীর পুতুলের বিয়ে দিতাম, দর্জির কাছে পুতুলের কাপড়ের জন্য দাঁড়িয়ে থাকতাম।"

ব্যক্ত এই অনুভূতি বা কথামালা কেবল তাদের একার নয়- "নব্বইয়ের দশক পর্যন্ত যাদের জন্ম, তাদের শৈশব মানেই ছিল বিকেলের প্রতীক্ষা। শহুরে বা মফস্বল এলাকার মধ্যবিত্ত পরিবারের অলিখিত নিয়ম- খেলা বিকেলের জন্য।" অথচ বর্তমান যুগের ছেলে-মেয়েরা এসব খেলার প্রতি আগ্রহী নয়।

কথা হয় এনজিও কর্মী সবিতা সাহার সাথে তার যমজ দুই ছেলে-মেয়ে। তিনি দুঃখ প্রকাশ করে জানালেন, "নিজের কিশোরী বেলার সাথে বর্তমান ছেলে-মেয়েদের কোনো মিল খুঁজে পাই না।" আমাদের যুগের- "গোল্লাছুট, ইচিংবিচিং, ফুলটোক্কা, বৌচি, বুড়ি, কুতকুত" এসব খেলার নাম আজকের ছেলে-মেয়েরা জানেই না। আমার ছেলে-মেয়ে ছোটবেলায় একসময়ে পুতুল নিয়ে খেললেও, এখন দুজনেরই খেলার সঙ্গী মোবাইলের অনলাইন গেমস, কম্পিউটার, ট্যাব আর নানা ধরনের ইলেকট্রনিক ডিভাইস।

তিনি বলেন, এ কারণেই আমার ভয় এভাবে অনলাইন গেমের প্রতি আসক্তি শিশুদের মস্তিষ্কের ক্ষতি (ব্রেইন ড্যামেজ) করার পাশাপাশি শারীরিক স্বাস্থ্যেরও তীব্র ক্ষতি করবে। তার এই ভয় অমূলক নয়।

কথা হয় বারহট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হক ফারুকের সাথে তিনি বলেন, আমাদের ছেলেবেলায় খেলার মাঠই ছিল আমাদের বন্ধুদের একমাত্র সম্বল। তখন ফুটবল, দারিয়াবান্দা, গোল্লাছুট, হা-ডু-ডু, ছোঁয়াছুঁয়ি আরও অনেক খেলা।

তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ডিজিটাল গেমিং এর ফাঁদে হারিয়ে যাচ্ছে আমাদের শতাব্দীর প্রাচীন ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধুলা। বর্তমান প্রযুক্তির যুগে স্মার্টফোন, কম্পিউটার এবং গেমিং কনসোলের অতিরিক্ত আসক্তির কারণে নতুন প্রজন্ম মাঠের খেলা ছেড়ে চার দেয়ালের মাঝে বন্দি হয়ে পড়ছে। আমাদের উচিত ছেলে-মেয়েদের মোবাইল আসক্তিতে ঝুঁকতে না দিয়ে তাদের খেলার মাঠে ফিরিয়ে আনতে হবে।

এমএসএম / এমএসএম

ধামইরহাটে হাট-বাজারের জায়গা দখলের চেষ্টা ব্যর্থ করে দিল প্রশাসন

৩ কেজি ৭০০ গ্রাম ইলিশের দাম ১০ হাজার ৯০০ টাকা

শাহজাদপুরে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত

হাতিয়ায় নারিকেল পাড়াকে কেন্দ্র করে ভাগিনার লাঠির আঘাতে মামা নিহতের অভিযোগ

রাণীশংকৈলে প্রধান শিক্ষক নেই ৫৭ প্রাথমিক বিদ্যালয়ে

রাজারহাটে সমবায় সমিতির নামে প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

ডাক্তার কবির সরদারের পিতা আব্দুল আজিজ সরদার আর নেই

চাঁপাইনবাবগঞ্জে চাঞ্চল্যকর ১১ মাসের শিশু অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ২

খেলার মাঠ হারিয়ে গেছে অনলাইন গেমসের দাপটে

একাত্তরের পরাজিত শক্তি ও  পলাতক গোষ্ঠী এক হয়ে দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে-প্রতিমন্ত্রী মীর হেলাল

শ্রীপুরে অতিরিক্ত দামে সার বিক্রি, ডিলারকে একলক্ষ টাকা জরিমানা

চরাঞ্চলের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা নিশ্চিতে বিশেষ মেডিকেল ক্যাম্প

বাঘায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত