চাঁপাইনবাবগঞ্জে চাঞ্চল্যকর ১১ মাসের শিশু অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ২
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ঘর থেকে চুরি হওয়া ১১ মাসের শিশু নাফিজকে মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে সুস্থ অবস্থায় উদ্ধার করেছে জেলা পুলিশ। এ ঘটনায় জড়িত অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
আজ ২৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই চাঞ্চল্যকর তথ্য জানান জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব গৌতম কুমার বিশ্বাস।
প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান, গত ২১ সেপ্টেম্বর সকাল পৌনে এগারোটার দিকে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের হাজারবিঘী গ্রামের মো. রুবেল হোসেনের ১১ মাসের শিশুসন্তান নাফিজকে ঘুমন্ত অবস্থায় রেখে তার মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এই সুযোগে বাদীর প্রতিবন্ধী ভাতিজী বেলা এগারোটার দিকে শিশুটিকে নিয়ে বাজারে কেক কিনতে যাওয়ার সময় হাজারবিঘী চাঁদপুর ওয়াক্তিয়া মসজিদের সামনে থেকে অজ্ঞাতনামা এক বোরখা পরিহিতা নারী শিশুটিকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি এজাহার দায়ের করলে ২২ সেপ্টেম্বর নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রুজু করা হয় (শিবগঞ্জ থানার মামলা নং-৪০/৩৬৯)।
মামলা দায়েরের পরপরই শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জের সার্বিক তত্ত্বাবধানে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) সৌরভ কুমার দত্ত তথ্য-প্রযুক্তির সহায়তা নিয়ে সাঁড়াশি অভিযান পরিচালনা করেন। অভিযানে শিবগঞ্জ উপজেলার হাজারবিঘী এলাকার মোসা. সুজিআরা বেগম (৩৫) ও মোড় মানিকুজ্জামানকে (৩২) গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন শিবতলা এলাকার একটি ভাড়া বাসা থেকে অপহৃত শিশু নাফিজকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।
প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিধানে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সর্বদা সজাগ ও বদ্ধপরিকর।
এমএসএম / এমএসএম
ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, ১০৩ আইপি সনদ বাতিল
নড়াইলে ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ব্যবসায়ী সমাবেশ ও ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সাভারে ডিবি পরিচয়ে মুক্তিপণ আদায়, জিয়া প্রজন্ম দলের নেতাসহ গ্রেপ্তার ২
চাঁপাইনবাবগঞ্জে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক মাদকসম্রাট জুয়েল মেম্বার রাজশাহীতে গ্রেপ্তার
আশুগঞ্জে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত
নেত্রকোণায় অবৈধ নিয়োগে সরকারি কলেজের প্রভাষক হওয়ার অভিযোগ
ধামইরহাটে হাট-বাজারের জায়গা দখলের চেষ্টা ব্যর্থ করে দিল প্রশাসন
৩ কেজি ৭০০ গ্রাম ইলিশের দাম ১০ হাজার ৯০০ টাকা
শাহজাদপুরে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত
হাতিয়ায় নারিকেল পাড়াকে কেন্দ্র করে ভাগিনার লাঠির আঘাতে মামা নিহতের অভিযোগ
রাণীশংকৈলে প্রধান শিক্ষক নেই ৫৭ প্রাথমিক বিদ্যালয়ে
রাজারহাটে সমবায় সমিতির নামে প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ