ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

রাজারহাটে সমবায় সমিতির নামে প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ


রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি photo রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ২৩-৯-২০২৬ দুপুর ৪:২

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় সমবায় সমিতির নামে সদস্যদের কাছ থেকে সংগৃহীত অর্থ ফেরত না দেওয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সমিতির চার সদস্য উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে চার সদস্যের কাছ থেকে সংগৃহীত মোট ১ লাখ ২৩ হাজার ৯২০ টাকা ফেরত না দেওয়ার দাবি করা হয়েছে।

বুধবার ২৩ সেপ্টেম্বর রাজারহাট উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার
বরাবর লিখিত অভিযোগটি দেওয়া হয়। অভিযুক্ত রবীন্দ্রনাথ রায় উপজেলার বাড়াইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, রাজারহাট উপজেলায় সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির নিবন্ধন নম্বর ৫৬। সমিতিটি ২০১৭ সালে প্রতিষ্ঠিত হয়। অভিযোগকারীদের দাবি, অভিযুক্ত শিক্ষক সমিতির সঙ্গে যুক্ত থেকে সদস্যদের কাছ থেকে সঞ্চয়, আমানত ও অন্যান্য উদ্দেশ্যে অর্থ সংগ্রহ করেন। পরবর্তীতে সদস্যদের জমাকৃত অর্থ ফেরত না দিয়ে সমিতির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
অভিযোগকারী রতন কুমার রায়, সবুজ চন্দ্র রায়, নিবাস চন্দ্র মোহন্ত ও নয়নী রানী অভিযোগে উল্লেখ করেন, তাঁরা সমিতির সদস্য থাকাকালে ভবিষ্যতের জন্য কষ্ট করে টাকা সঞ্চয় করেছিলেন। কিন্তু জমাকৃত অর্থ ফেরত না দিয়েই সমিতি বন্ধ করে দেওয়া হয়। এরপর প্রায় তিন বছর ধরে তাঁদের সঙ্গে নানা ধরনের টালবাহানা করা হচ্ছে বলে অভিযোগ করেন তাঁরা।

লিখিত অভিযোগে আরও বলা হয়, সমিতির মোট ১০৪ জন সদস্যের মধ্যে অনেকেই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। সদস্যদের জমাকৃত অর্থের সুষ্ঠু হিসাব ও সমিতির কার্যক্রম তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন অভিযোগকারীরা।

ভুক্তভোগীরা জানান, গত ৬ সেপ্টেম্বর এ বিষয়ে রাজারহাট থানায় একটি অভিযোগ করা হয়। অভিযোগের পর তদন্তকারী কর্মকর্তা মীমাংসার জন্য অভিযুক্ত শিক্ষককে একাধিকবার ডাকলেও তিনি বৈঠকে উপস্থিত হননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া সমিতির আর্থিক লেনদেন, নিবন্ধন, পরিচালনা এবং সদস্যদের কাছ থেকে সংগৃহীত অর্থের হিসাব নিরপেক্ষভাবে যাচাই করার দাবি জানানো হয়েছে।

ভুক্তভোগীরা বলেন, অভিযুক্ত ব্যক্তি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হওয়ায় তাঁর সমবায় সমিতির সঙ্গে সংশ্লিষ্টতা এবং আর্থিক লেনদেনের বিষয়টি চাকরির আচরণবিধি ও প্রযোজ্য বিধিবিধানের আলোকে যাচাই করা প্রয়োজন। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

এ বিষয়ে রাজারহাট উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শরীফ আহমেদ বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, ১০৩ আইপি সনদ বাতিল

নড়াইলে ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ব্যবসায়ী সমাবেশ ও ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

সাভারে ডিবি পরিচয়ে মুক্তিপণ আদায়, জিয়া প্রজন্ম দলের নেতাসহ গ্রেপ্তার ২

চাঁপাইনবাবগঞ্জে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক মাদকসম্রাট জুয়েল মেম্বার রাজশাহীতে গ্রেপ্তার

আশুগঞ্জে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

নেত্রকোণায় অবৈধ নিয়োগে সরকারি কলেজের প্রভাষক হওয়ার অভিযোগ

ধামইরহাটে হাট-বাজারের জায়গা দখলের চেষ্টা ব্যর্থ করে দিল প্রশাসন

৩ কেজি ৭০০ গ্রাম ইলিশের দাম ১০ হাজার ৯০০ টাকা

শাহজাদপুরে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত

হাতিয়ায় নারিকেল পাড়াকে কেন্দ্র করে ভাগিনার লাঠির আঘাতে মামা নিহতের অভিযোগ

রাণীশংকৈলে প্রধান শিক্ষক নেই ৫৭ প্রাথমিক বিদ্যালয়ে

রাজারহাটে সমবায় সমিতির নামে প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

ডাক্তার কবির সরদারের পিতা আব্দুল আজিজ সরদার আর নেই