ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

রাণীশংকৈলে প্রধান শিক্ষক নেই ৫৭ প্রাথমিক বিদ্যালয়ে


লেমন সরকার, রাণীশংকৈল photo লেমন সরকার, রাণীশংকৈল
প্রকাশিত: ২৩-৯-২০২৬ দুপুর ৪:৩

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৫৭ টিতে প্রধান শিক্ষক নেই। সহকারি শিক্ষকেরা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন। এ কারণে ওই স্কুলগুলোতে শ্রেণিকক্ষের পাঠদান ব্যহত হচ্ছে। এদিকে ৬৫ টি সহকারি শিক্ষকের পদও শূন্য রয়েছে। তাই দ্রুত শিক্ষক সংকট নিরসনের দাবি জানিয়েছেন শিক্ষকরা। 

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্র মতে, উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ১৫৬টি। এর মধ্যে ৫৮ টিতে প্রধান শিক্ষক কর্মরত আছেন। প্রধান শিক্ষক (চলতি দায়িত্ব  ৪১ জন), ৫৭ টিতে প্রধান শিক্ষকের পদ শূন্য। একই সঙ্গে ৬৫ জন সহকারী শিক্ষকের পদও শূন্য রয়েছে।

উদিশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সলিন চন্দ্র রায় জানান, ‘প্রধান শিক্ষক অবসরের যাওয়ায় বিদ্যালয়ে চারজন শিক্ষকের মধ্যে আমার কাছে বাড়তি দায়িত্ব আসে। পরে আর একজন সহকারী শিক্ষিকা দেয়া হয় তবে তিনি পরে অন্য চাকুরিতে চলে যান। তিনি আরও বলেন, দায়িত্ব পালনকালে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে আমরা তেমন কোন সুবিধা পাই না। অফিসের কাজে দৌড়াদৌড়ি করে ক্লাস নিতে সমস্যা হয়। এ স্কুলে  শিক্ষকের পদ ৬ টি তবে বর্তমানে রয়েছে ৪জন। এ স্কুলে প্রধান শিক্ষকের পদ শূন্য।’

কলিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (চলতি দায়িত্ব) ঈশা আমানুল্লাহ বলেন, ‘২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে চলতি দায়িত্ব হিসেবে প্রধান শিক্ষকের দায়িত্ব পেয়ে ছিলাম কিন্তু আমরা বেতন পাই ১৩ তম গ্রেডে। চলতি দায়িত্ব হিসেবে শুধু পনের শত টাকা সম্মানি হিসেবে পাই।’

রাণীশংকৈল উপজেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম জানান, ‘উপজেলায় প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের পদ শূন্য আছে। তবে দ্রুত শূন্য পদ পূরণের চেষ্টা চলছে। তিনি আরও বলেন, আমাদের মাননীয় শিক্ষা সচিব বলেছেন সারা বাংলাদেশে একমাসের মধ্যে স্কুলগুলোতে শূন্য পদ পূরণ করা হবে। কোন শিক্ষক ঘাটতি থাকবে না।’

এমএসএম / এমএসএম

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, ১০৩ আইপি সনদ বাতিল

নড়াইলে ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ব্যবসায়ী সমাবেশ ও ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

সাভারে ডিবি পরিচয়ে মুক্তিপণ আদায়, জিয়া প্রজন্ম দলের নেতাসহ গ্রেপ্তার ২

চাঁপাইনবাবগঞ্জে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক মাদকসম্রাট জুয়েল মেম্বার রাজশাহীতে গ্রেপ্তার

আশুগঞ্জে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

নেত্রকোণায় অবৈধ নিয়োগে সরকারি কলেজের প্রভাষক হওয়ার অভিযোগ

ধামইরহাটে হাট-বাজারের জায়গা দখলের চেষ্টা ব্যর্থ করে দিল প্রশাসন

৩ কেজি ৭০০ গ্রাম ইলিশের দাম ১০ হাজার ৯০০ টাকা

শাহজাদপুরে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত

হাতিয়ায় নারিকেল পাড়াকে কেন্দ্র করে ভাগিনার লাঠির আঘাতে মামা নিহতের অভিযোগ

রাণীশংকৈলে প্রধান শিক্ষক নেই ৫৭ প্রাথমিক বিদ্যালয়ে

রাজারহাটে সমবায় সমিতির নামে প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

ডাক্তার কবির সরদারের পিতা আব্দুল আজিজ সরদার আর নেই