ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

হাতিয়ায় নারিকেল পাড়াকে কেন্দ্র করে ভাগিনার লাঠির আঘাতে মামা নিহতের অভিযোগ


হাতিয়া সংবাদদাতা photo হাতিয়া সংবাদদাতা
প্রকাশিত: ২৩-৯-২০২৬ দুপুর ৪:৪

 নোয়াখালীর হাতিয়া উপজেলায় গাছের নারিকেল পাড়াকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে ভাগিনার লাঠির আঘাতে দীপংকর দাস (৪২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। নিহত দীপংকর দাস ওই এলাকার মথুরা দাসের ছেলে। ঘটনাটি ঘটেছে বুধবার (২৩ সেপ্টেম্বর ) সকালে উপজেলার চরঈশ্বর ইউনিয়নের লক্ষ্মীদিয়া গ্রামে। । পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নারিকেল পাড়া ও পারিবারিক নানা বিষয় নিয়ে দীপংকর দাসের সাথে তার ভাগিনা রুবেল চন্দ্র দাসের বিরোধ চলছিল। ঘটনার দিন গাছের নারিকেল পাড়াকে কেন্দ্র করে উভয়ের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে ভাগিনা রুবেল লাঠি (গোদা) দিয়ে মামা দীপংকর দাসের শরীরে আঘাত করেন। এতে তিনি মারাত্মকভাবে আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের স্ত্রী বিউটি রানী দাস অভিযোগ করে বলেন, "দীর্ঘদিনের পূর্ব শত্রুতার জের ধরেই পরিকল্পিতভাবে আমার স্বামীকে লাঠি দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। আমি এই নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।"।             ঘটনার পর থেকে মূল অভিযুক্ত রুবেল চন্দ্র দাস পলাতক রয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার প্রাথমিক তদন্ত শুরু করেছে। এই ব্যাপারে হাতিয়া থানার ওসি মোঃ কবির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। অভিযুক্ত রুবেলকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। তবে ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ উদঘাটন করা যাবে

এমএসএম / এমএসএম

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, ১০৩ আইপি সনদ বাতিল

নড়াইলে ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ব্যবসায়ী সমাবেশ ও ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

সাভারে ডিবি পরিচয়ে মুক্তিপণ আদায়, জিয়া প্রজন্ম দলের নেতাসহ গ্রেপ্তার ২

চাঁপাইনবাবগঞ্জে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক মাদকসম্রাট জুয়েল মেম্বার রাজশাহীতে গ্রেপ্তার

আশুগঞ্জে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

নেত্রকোণায় অবৈধ নিয়োগে সরকারি কলেজের প্রভাষক হওয়ার অভিযোগ

ধামইরহাটে হাট-বাজারের জায়গা দখলের চেষ্টা ব্যর্থ করে দিল প্রশাসন

৩ কেজি ৭০০ গ্রাম ইলিশের দাম ১০ হাজার ৯০০ টাকা

শাহজাদপুরে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত

হাতিয়ায় নারিকেল পাড়াকে কেন্দ্র করে ভাগিনার লাঠির আঘাতে মামা নিহতের অভিযোগ

রাণীশংকৈলে প্রধান শিক্ষক নেই ৫৭ প্রাথমিক বিদ্যালয়ে

রাজারহাটে সমবায় সমিতির নামে প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

ডাক্তার কবির সরদারের পিতা আব্দুল আজিজ সরদার আর নেই